সু চির ঘনিষ্ঠ উইন মিন্ট মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৮, ১৩:১১আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৪:৩৬
image

উ থিন কিয়াওয়ের পদত্যাগের এক সপ্তাহের মাথায় মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উইন মিন্ট। ২০১২ সাল থেকে তিনি মিয়ানমার পার্লামেন্টের নিম্নকক্ষে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন প্রেসিডেন্টও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির ঘনিষ্ঠজন।

উইন মিন্ট ২১ মার্চ রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের কারণে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখোমুখি রেখে পদত্যাগ করেন দেশের প্রেসিডেন্ট উ থিন কিয়াও। দুই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্সের খবরে তার কার্যালয় সূত্রে এই পদত্যাগের খবর নিশ্চিত করে।  তার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পোস্টের অস্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বিশ্রাম নেওয়ার স্বার্থেই তিনি পদত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। হারিয়েছিলেন কাজের সক্ষমতা।
সু চির বহুদিনের বিশ্বস্ত বন্ধু উ থিন কিয়াওয়ের পদত্যাগের এক সপ্তাহের মাথায় মিয়ানমারের পার্লামেন্ট নতুন প্রেসিডেন্টকে নির্বাচিত করলো । বিবিসি জানিয়েছে, বুধবার তিন ভাইস প্রেসিডেন্টের শর্টলিস্ট থেকে পার্লামেন্ট উইনকে নির্বাচিত করে। গত সপ্তাহের শুরুর দিকে তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। তখন থেকেই ধারণা করা হচ্ছিলো তিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

মিয়ানমারে দীর্ঘ কয়েক দশকের সামরিক শাসন শেষ হওয়ার পর ২০১৬ সালের ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিলেন থিন। তবে সর্বোচ্চ পদে থেকেও রাষ্ট্রীয় নীতিনির্ধারণে তিনি ছিলেন অনেকটাই দর্শকের ভূমিকায়। নেপথ্যে থাকলেও সেনাবাহিনীর সঙ্গে অং সাং সু চি-ই মিয়ানমারের সব নির্বাহী ক্ষমতা ভাগাভাগি করে থাকেন।

বিবিসির খবরে বলা হয়েছে, থিন কিয়াওয়ের মতো উইনও সু চির ঘনিষ্ঠজন। 

/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম