রাশিয়া থেকে ২৩ দেশের ৫৯ কূটনীতিক বহিষ্কার

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৮, ২২:৩২আপডেট : ৩০ মার্চ ২০১৮, ২২:৪৮

পশ্চিমা দেশগুলো থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিক্রিয়ায় ২৩ টি দেশের ৫৯ জন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।  শুক্রবার এসব দেশের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে পাঠিয়ে বহিষ্কারের কথা জানিয়ে দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাজ্যে এক সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপর রাসায়নিক হামলার ঘটনার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছে মস্কো। একদিন আগেই যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণার পর নতুন করে এই ঘোষণা এলো।

কূটনীতিক বহিষ্কারের পত্র হাতে রুশ পররাষ্ট্র দফতর ছাড়ছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শুক্রবার মস্কোর বহিষ্কারের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, আলবেনিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইউক্রেন, ডেনমার্ক, আয়ারল্যান্ড, স্পেন, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, মেসিডোনিয়া, মালদোভা, রোমানিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, কানাডা ও চেক রিপাবলিকের কূটনীতিকেরা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এসব দেশের কূটনীতিকরা নিজেদের অফিসিয়াল গাড়িতে করে মস্কোর পররাষ্ট্র দফতরে হাজির হয়। পরে রুশ পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, তাদেরকে প্রতিবাদলিপি ধরিয়ে দিয়ে বহিষ্কারের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ওই দেশগুলো থেকে সমসংখ্যক রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে এসব কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

যুক্তরাজ্যে এক সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপর রাসায়নিক হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করে আসছে পশ্চিমা বিশ্ব। রাশিয়া অভিযোগ অস্বীকার করে আসলেও তা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।  যুক্তরাজ্য ওই রাসায়নিক হামলার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি ইইউভুক্ত দেশগুলোর প্রতি রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের আহ্বান জানায়। ওই আহ্বানে সাড়া দিয়ে ইইউভুক্ত কয়েকটি দেশের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রও রুশ দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কার করেছে। এখন পর্যন্ত পশ্চিমা দেশগুলো থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিকের সংখ্যা ১৪৬। রাশিয়া উল্টো দাবি করেছে, রাশিয়াবিরোধী উত্তেজনা উস্কে দিতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাই ওই হামলা করেছে।

/জেজে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম