মন্ত্রীকে যেভাবে ছাড়িয়ে গেলেন ছেলে হারানো অখ্যাত ইমাম

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৮, ১৫:০৮আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৭:২৫
image

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে আসানসোলের সাম্প্রদায়িক হামলায় সন্তান হারানো ইমামের তুলনামূলক অবস্থানকে উপজীব্য করে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে সে দেশের সংবাদমাধ্যম ইনিউজরুম। ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাবুল সুপ্রিয় যেসব টুইট ও রিটুইট করেছেন তার সঙ্গে ওই ইমামের ভূমিকার তুলনা করে ওই সংবাদমাধ্যম দেখিয়েছে, কী করে অখ্যাত ওই ব্যক্তি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে মন্ত্রীকে ছাড়িয়ে গেছেন। বাবুলের টুইটে মিলেছে দোষারোপের রাজনীতির আলামত। বিপরীতে সংঘাতে কিশোর সন্তানকে হারানো ওই ইমাম ডাক দিয়েছেন শান্তির।
বাবুল সুপ্রিয় ও ইমাম ইমদাদুল রশিদি

হিন্দু দেবতা রামের জন্ম বার্ষিকী উদযাপনের রাম নবমীর র‍্যালি থেকে সহিংসতা ছড়িয়ে পড়ায় পশ্চিমবঙ্গের আসানসোলে সাম্প্রদায়িক উত্তেজনা শুরু হয়। গত রবিবার শুরু হওয়া এই দাঙ্গায় এখন পর্যন্ত ৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন আসানসোলের নূরি মসজিদের ইমাম মওলানা ইমদাদুল রশিদির কিশোর সন্তান।

বাবুল সুপ্রিয় আসানসোল থেকে ভারতের ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য। সাম্প্রদায়িক সংঘাতের সময়েও তিনি টুইট করেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মী ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বিষোদগার করেছেন। সাম্প্রদায়িক সহিংসতার জন্য তিনি এদেরকেই দায়ী করছেন। বাবুলের অবস্থান পর্যালোচনা করে সংবাদমাধ্যম বলছে, সংঘাতের পঞ্চম দিনেও ভারতীয় এই প্রতিমন্ত্রী এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সংঘাতকবলিত আসানসোল ও রাণিগঞ্জের দুই সম্প্রদায়ের মানুষকে ঘৃণা-বিদ্বেষ ভুলে শান্ত হওয়ার আহ্বান জানাননি। কিন্তু সংঘাতে কিশোর ছেলেকে হারানো ইমাম শান্তির ডাক দিয়েছেন। এমনকি ছেলে হত্যার প্রতিবাদে কোনও পদক্ষেপ না নিতেও মানুষকে আহ্বান জানিয়েছেন। তিনি হুমকি দিয়েছিলেন, মানুষ যদি শান্ত না হয় তাহলে শহর ছেড়ে চলে যাবেন।

 এমনকি ছেলে হত্যার প্রতিবাদে কোনও পদক্ষেপ না নিতেও মানুষকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষ যদি শান্ত না হয় তাহলে শহর ছেড়ে চলে যাবেন।

২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাবুল অনেকগুলো টুইট করেছেন। কিন্তু সেগুলোর কোনটিতেই শান্তি ও সম্প্রীতির আহ্বান নেই। তার অনেক টুইটে উল্লেখ করা হয়েছে, সংখ্যালঘু ও হিন্দুরা। ইনিউজরুম বলছে, বাবুলের টুইট উত্তেজনাকর পরিস্থিতিতে ঘি ঢালছে। একটি টুইটে  বাবুল চামড়া উঠিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন। বক্তব্য পর্যালোচনা করে ইনিউজরুম বলছে, বলিউডের গায়ক থেকে রাজনীতিক হওয়া এই নেতা প্রমাণ করেছেন, তিনি শুধু একটি সম্প্রদায়ের নেতা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আসানসোলের এই এমপি তার অবস্থানের কারণে বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারীর সমালোচনার মুখে পড়েছেন। তারা তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তিনি সেখানকার সব মানুষের জন্য নির্বাচিত প্রতিনিধি, শুধুই একটি সম্প্রদায়ের নেতা নন।

এই সাম্প্রদায়িক দাঙ্গাতেই ১৬ বছরের ছেলেকে হারিয়েছেন এই ইমাম। ছেলের জানাজা ও দাফনের সময় ক্ষুব্ধ ও প্রতিশোধ নেওয়া ইচ্ছা পোষণকারী মানুষদের থামিয়ে শান্ত করেছেন তিনি। ছড়িয়েছেন শান্তির বাণী। ইনিউজরুম বলছে, সুমধুর কণ্ঠ দিয়ে লাখো মানুষের মন জয় করা বাবুল সুপ্রিয় হেরে গেছেন নূরি মসজিদের ইমাম মওলানা ইমদাদুল রশিদির কাছে।

মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া দাঙ্গায় বৃহস্পতিবার ইমদাদুল খবর পান, দুইদিন ধরে নিখোঁজ থাকা ছেলের লাশ পড়ে রয়েছে স্থানীয় হাসপাতালে। সেখানে গিয়ে ছেলেকে শনাক্ত করলেন ক্ষত-বিক্ষত লাশ, নখ উপড়ে ফেলা হয়েছে, ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত, আধপোড়া লাশটি দেখে মনে হয়, পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

বিবিসি বাংলাকে ছেলে হারানোর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই ইমাম বলেছেন, ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, একই সঙ্গে নানা জায়গায় কোরান পড়তেও যেত। বুধবার যখন দাঙ্গা শুরু হয়, তখন নেহাতই কৌতূহলবশে দেখতে গিয়েছিল। আমার বড় ছেলে খবর দেয় যে, একদল লোক ওকে টেনে নিয়ে গেছে। খুব যন্ত্রণা দিয়ে মেরেই তো ফেলেছে ছেলেটাকে। পরে দেহটা জ্বালিয়েও দিয়েছিল। এটা কেন করল ওরা!

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ছেলে হারানোর শোক ভুলে ইমদাদুল যে বলিষ্ঠ অবস্থান নেন তা আসানসোলকে আরও বড় বিপর্যয় থেকে বাঁচিয়েছে। এই ভয়ংকর ঘটনার পরও এলাকায় আরও দাঙ্গা অথবা কোনওরকম সাম্প্রদায়িক অশান্তি ঠেকানো গেছে তার দৃঢ়তার কারণেই।  গ্রামের হিন্দু ও মুসলমান পরিবারগুলো বহু বছর ধরে যেমন ছিল তেমনই রয়েছে, মসজিদ-মন্দির অক্ষত আছে।

 

/এএ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম