কাশ্মিরে ভারতীয় বাহিনীর নিরাপত্তা অভিযান, নিহত ৮

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৮, ১৩:২৭আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৩:৩৯

জম্মু ও কাশ্মিরের ভারতীয় নিরাপত্তা বাহিনীর পৃথক দুই অভিযানে আট জন নিহত হয়েছে। সে দেশের সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার রাতে সোফিয়া ও অনন্তনাগ জেলায় পরিচালিত অভিযানে তারা নিহত হয়। নিহতদের জঙ্গি আখ্যা দিয়েছে পুলিশ। ভারতীয় কর্মকর্তাদের সূত্রে এনডিটিভি সোফিয়ান জেলায় আরও একটি অভিযান চলমান থাকার কথা জানিয়েছে। সেখানে তিন থেকে চার জঙ্গিকে টার্গেট করার কথা জানিয়েছে পুলিশ।

গত তিন দিন ধরে কাশ্মিরে নিয়মিত অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী

পুলিশ সূত্রে এনডিটিভি জানিয়েছে, শনিবারের অভিযানে সোফিয়ান জেলার দ্রাগাদ গ্রামে নিহত হয় ৭ জন। অপর একজন নিহত হয় অনন্তনাগের দয়ালগামের অভিযানে। রবিবার কাশ্মিরের শীর্ষ পুলিশ কর্মকর্তা এসপি বৈদ্য টুইটারে দাবি করেন, অনন্তনাগের দয়ালগ্রামে নিহত ব্যক্তিকে আত্মসমর্পণ করাতে তার পরিবারের সদস্যদের পাশাপাশি পুলিশও চেষ্টা চালায়। তবে তা ব্যর্থ হয়। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আর সোফিয়ার দ্রাগাদ গ্রামের অভিযানে এক কমান্ডারসহ সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাসের ধারাবাহিকতায় সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদেরও হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। শনিবারের দুই অভিযানে চার পুলিশ সদস্যের আহত হওয়ার কথাও জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, সোফিয়ান জেলায় আরও একটি আস্তানা ঘিরে অভিযান চলছে। তিন থেকে চারজন জঙ্গি সেখানে থাকতে পারে বলে সংবাদমাধ্যমের কাছে আশঙ্কা জানিয়েছে পুলিশ।

নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তানের গোলাগুলি নিয়ে উত্তেজনার মধ্যে গত ৪ মার্চ রাতে সোপিয়ানে সেনা অভিযানে নিহত ৫ জনের তিন জনকে জঙ্গি সহযোগী দাবি করা হয়। যদিও স্থানীয়রা জানিয়েছিল তারা নিরপরাধ। ‘বেসামরিক নিরপরাধ’ হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কাশ্মির। লোকজন বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। জারি করা হয় কারফিউ। স্কুল-কলেজ ও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। গত ১০ মার্চ উত্তর ও মধ্যাঞ্চলীয় এলাকার স্কুল-কলেজগুলো খুলে দেওয়া হয়। জানানো হয়, ১২ মার্চ থেকে দক্ষিণ কাশ্মিরের স্কুল-কলেজগুলো খুলবে। তবে এদিন ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নতুন করে তিনজন নিহত হওয়ার পর দক্ষিণ কাশ্মিরের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে।

গত তিন দিনে কাশ্মিরে বেশ কয়েকটি নিরাপত্তা অভিযান চালিয়েছে ভারতের নিরাপত্তাবাহিনী। ভারতীয় কর্তপক্ষের দাবি বেশ কয়েকটি হামলার জবাবে এসব অভিযান চালানো হচ্ছে। এসব হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম