৭৫টি বোয়িং বিমান কিনছে ভারতীয় জেট এয়ারওয়েজ

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৮, ০৮:৫৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ০৯:০২

মার্কিন বিমান প্রস্তুতকারণ প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির কাছ থেকে প্রায় ৭৪ হাজার কোটি টাকা মূল্যের ৭৫টি বোয়িং-৭৩৭ ম্যাক্স জেট বিমান কেনার চুক্তি করেছে ভারতের জেট এয়ারওয়েজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৭৫টি বোয়িং বিমান কিনছে ভারতীয় জেট এয়ারওয়েজ

মঙ্গলবার রাতে শেয়ার বাজারে এই ঘোষণা দেওয়া হয়। তবে এনিয়ে বোয়িং কোম্পানিকে আনু্ষ্ঠানিক ফরমায়েশ দেওয়া হয়েছে নাকি দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা উল্লেখ করা হয়নি। বোয়িং কোম্পানির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হয়নি।

তালিকামূল্য অনুযায়ী এই বিমানগুলোর মূল্য দাঁড়াবে ৮৮০ কোটি মার্কিন ডলার বা ৭৪ হাজার কোটি টাকা। তবে বিমান পরিবহণ কোম্পানিগুলো প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে বেশ ডিসকাউন্ট পেয়ে থাকে।

গত মাসে ভারতে একটি বিমান প্রদর্শনীতে জেট এয়ার ওয়েজের প্রধান নির্বাহী ভিনয় দুবে বলেছিলেন, জেট এয়ারওয়েজ মার্চের শেষ দিকে আরও ৭৫টি ন্যারোবডি জেট বিমান কেনার চুক্তি করতে যাচ্ছে।

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম