এপ্রিলের ১৮ তারিখ থেকে হলে সিনেমা দেখবেন সৌদি নাগরিকরা

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৮, ১৪:৪৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৪:৫০
image

৩৫ বছর পর সিনেমা হল চালু হচ্ছে সৌদি আরবে। আগামী ১৮ এপ্রিল রাজধানী রিয়াদে এএমসি এন্টারটেইনমেন্টের হলে ছবি প্রদর্শনী হবে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর। 

এপ্রিলের ১৮ তারিখ থেকে হলে সিনেমা দেখবেন সৌদি নাগরিকরা

সংবাদমাধ্যমটি জানায়, আগামী পাঁচ বছরের মধ্যে ৪০টি থিয়েটার তৈরি করবে এএমসি। আর এই সিনেমাহলগুলোতে কোনও নারী-পুরুষ বিভেদ থাকবে না। থিয়েটারের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মার্ভেলের সুপারহিরো মুভি ব্ল্যাক প্যানথার দেখানো হবে ১৮ তারিখ। 

১৯৭০ দশকে সৌদি আরবে সিনেমাহল থাকলেও পরবর্তীতে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। সে সময় আরব অঞ্চলে ইসলামি প্রভাব প্রকট  ছিল। ২০১৭ সালে নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংস্কারের ঘোষণা দেন। 

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা মিডিয়া ও সংস্কৃতি অনুসরণ করে সৌদি নাগরিকরা। সিনেমা হল বন্ধ থাকলেও হলিউডের সিনেমা ও টিভি সিরিজ ঘরে বসেই দেখে তারা। 

কিং আব্দুল্লাহ ফিন্যানসিয়াল ডিস্ট্রিক্ট ভবনে এএমসির এই সিনেমাহলটি গড়ে উঠবে। সংস্থাটির প্রধান নির্বাহী অ্যাডম অ্যারন বলেন, মূল থিয়েটারে ৫০০টি সিট থাকবে, অর্কেস্ট্রা ও মার্বেলের তৈরি বাথরুমও থাকবে। তিনি বলেন, ‘আমাদের মনে হয় এটাই হবে বিশ্বের সুন্দরতম মুভি থিয়েটার।’

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম