শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে আফগান তালেবানদের প্রতি আহ্বান পাকিস্তানের

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৮, ১৯:১৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৯:১৬

আফগান তালেবানদের নতুন শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর আফগানিস্তান সফরের পর এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে আফগান তালেবানদের প্রতি আহ্বান পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, আফগান সরকারের পক্ষ থেকে সরাসরি সংলাপের প্রস্তাবে সাড়া দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, উভয় নেতা তালেবানকে এই শান্তি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে অবিলম্বে অংশ নিতে বলেছেন। আফগানিস্তানের চলমান সংকটে কোনও সামরিক সমাধান নেই বলে একমত প্রকাশ করেন তারা। এক্ষেত্রে রাজনৈতিক সমাধানই সবচেয়ে উত্তম বলে দাবি তাদের।

চলমান হামলার মধ্যেই কোনও প্রকার পূর্বশর্ত ছাড়া গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ঘানি আফগান তালেবানদের সঙ্গে সমঝোতা পুনরায় চালু করার প্রস্তাব দেন। তিনি তালেবানদের একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেন। ১৬ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ করার উদ্যোগ হিসেবে পাশাপাশি তিনি অস্ত্রবিরতি ও বন্দিবিনিময়েরও প্রস্তাব দেন। তবে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রস্তাবটি সম্পর্কে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এর আগে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীন মধ্যস্থতায় আফগান সরকার ও তালেবানদের মধ্যে একটি সরাসরি শান্তি আলোচনা শুরু হয়েছিল। কিন্ত ২০১৫ সালে তালেবানের তৎকালীন প্রধান নেতা মোল্লা মোহাম্মদ ওমর নিহত হওয়ার খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে সেই আলোচনা ব্যর্থ হয়।

/আরএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম