সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৮, ২৩:৪১আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২৩:৪৪

সিরিয়ার পূর্ব ঘৌটার দৌমা শহরে আসাদ বাহিনীর বিষাক্ত গ্যাস হামলায় ৭০ জনের প্রাণহানির ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ফ্রান্স। রবিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভস লি দ্রিয়ান বলেছেন, সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকায় রাসায়নিক হামলার খবর খুবই উদ্বেগজনক। ওই হামলার নিন্দা জানিয়ে তিনি এ ঘটনায় দ্রুত নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের জিন-ইভস লি দ্রিয়ান বলেন, ফ্রান্স গত ২৪ ঘণ্টায় দৌমা শহরে সিরিয়ার সরকারি বাহিনীর এই হামলা ও বোমা বর্ষণের তীব্র নিন্দা জানায়। এটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

তিনি বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে খবর এসেছে তা যাচাইয়ে মিত্রদের সঙ্গে কাজ করবে ফ্রান্স।

এদিকে আসাদ বাহিনীর বিষাক্ত গ্যাস হামলার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসাদকে জন্তু হিসেবেও আখ্যায়িত করেন তিনি। টুইটারে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সিরিয়ায় অমানবিক রাসায়নিক হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। সিরীয় সেনাবাহিনীর হাত অবরুদ্ধ এলাকায় এই নৃশংসতা চালানো হয়েছে। ফলে বাইরের দুনিয়ার সেখানে প্রবেশের কোনও সুযোগ নেই।’

ট্রাম্প লিখেছেন, ‘জন্তু আসাদকে পৃষ্ঠপোষকতার জন্য দায়ী হচ্ছেন প্রেসিডেন্ট পুতিন, রাশিয়া ও ইরান। চড়া মূল্য দিতে হবে।’

হামলার তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ যুক্তরাজ্য। হামলার তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো জোটের সদস্য তুরস্ক। এ ঘটনায় আসাদ সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে আঙ্কারা। পশ্চিমা দুনিয়াকে এ ব্যাপারে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

এর আগে গত মার্চে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাসায়নিক হামলা নিয়ে সিরিয়ার আসাদ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফরাসি প্রেসিডেন্টের দফতর ইলিসি প্যালেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেসামরিক নাগরিকদের ওপর আসাদ বাহিনীর রাসায়নিক হামলার প্রমাণ মিললে দেশটিতে সামরিক অভিযান চালাতে ফরাসি বাহিনীকে নির্দেশ দেওয়া হবে।

বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারকে রেড লাইন হিসেবে আখ্যায়িত করেন ফরাসি প্রেসিডেন্ট।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সের নিরাপত্তা বাহিনীগুলো এখনও পর্যন্ত সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনও প্রমাণ পায়নি। তবে তারা বিষয়টির দিকে তীক্ষ্ম নজর রাখছে।

রাশিয়ার পেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিবৃত্ত করতে মস্কোর প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। আসাদ বাহিনীর বিমান হামলায় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের ঘটনায় আসাদকে থামাতে পুতিনের প্রতি অনুরোধ করেন ম্যাক্রোঁ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইরানের সহযোগিতায় বিদ্রোহী অধ্যুষিত অবরুদ্ধ এলাকাগুলোতে হামলা চালাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চে সিরিয়ার আসাদবিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়। এতে এ পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের