রোহিঙ্গা শিশুদের পরিদর্শনে তুরস্কের প্রতিনিধি দল

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৮, ১২:২০আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১২:২১

এতিম রোহিঙ্গা শিশুদের পরিদর্শন করেছে তুরস্কের আইনপ্রণেতা এবং দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। রবিবার কক্সবাজারে শরণার্থী শিবিরে পরিদর্শনে গিয়ে তারা শিশুদের সঙ্গে কথা বলেন। ‍তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

রোহিঙ্গা শিশুদের পরিদর্শনে তুরস্কের প্রতিনিধি দল

প্রতিনিধি দলের সদস্যরা শিশুদের সঙ্গে খেলেন তাদের কাছ থেকে এতিমখানার কার্যক্রম সম্পর্কে তত্য সংগ্রহ করেন। এছাড়া সেখানে তুরস্কভিত্তিক ইয়ারদিমেলি সাহায্য সংস্থার গড়ে তোলা শিক্ষা ভবন নিয়েও কথা বলেন।

কক্সবাজারে প্রায় ১২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ইয়ারদিমেলি দারুল হিকমে এডুকেশন অ্যান্ড স্যোশাল কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। সেখানে একটি মসজিদ রয়েছে। স্কুল ভবনটিতে ২০টি শ্রেণিকক্ষ, এতিম শিশুদের জন্য পাঁচটি আবাসিক কক্ষ ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য বড় দুটি হল নির্মাণ করা হয়েছে।

ইয়ারদিমেলির বাংলাদেশ কো-অর্ডিনেটর মেহমেদ আকিফ সিটিল আনাদোলু এজেন্সিকে বলেন, রোহিঙ্গা এতিম শিশুদের পাশাপাশি বাংলাদেশি শিশুদেরও শিক্ষা দেওয়া হয়। এটাই এই এলাকায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান।

সিটির আরও বলেন, এখানে ৫ শতাধিক শিশু পড়াশোনা করলেও ৬৪ জন শিশু সেখানে আবাসিক হিসেবে থাকছে। তিনি বলেন, আমরা ২০০৮ সাল থেকে এখানে কার্যক্রম চালাচ্ছি। সংকট তীব্র হওয়ার পরও আমরা বাংলাদেশি ও রোহিঙ্গা শিশুদের সহায়তা করে যাচ্ছি। এখানের নতুন করে ৪ শতাধিক গভীর নলকূপ, এতিমখানা ও বিদ্যালয় স্থাপন করা হয়েছে।

গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। তারা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে পালিয়ে আসা বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি সম্পন্ন হলেও তা কার্যকরের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। কেবল গত বছর আগস্ট থেকে এ পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে এলেও এখন পর্যন্ত কেবল ৩৮৮ জনকে ফেরত নেওয়ার প্রক্রিয়া চালু রাখার কথা জানিয়েছে মিয়ানমার। এই অবস্থাতেই গ্রামগুলোতে বুলডোজার চালিয়ে আলামত নষ্ট, বিপুল সামরিকায়ন, উন্নয়ন প্রকল্প চলমান থাকা, প্রত্যাবাসন নিয়ে বৌদ্ধ জনগোষ্ঠীর হুমকির ধারাবাহিকতায় রাখাইনে বৌদ্ধদের মডেল গ্রাম গড়ে উঠছে বলে খবর পাওয়া যায়।

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম