আটক দুই সাংবাদিকের মুক্তি নিশ্চিতে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাবে রয়টার্স

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৮, ১৫:০৭আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৫:১৫

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তি নিশ্চিতে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ওই ব্রিটিশ সংবাদমাধ্যম। বুধবার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজের আবেদন বাতিলের ঘটনায় গভীর হতাশার কথা জানিয়েছেন তারা। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি কার্যালয়

মিয়ানমারে কারাগারে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মিয়ানমারের একটি আদালত। দাফতরিক গোপনীয়তার পুরনো উপনিবেশিক আইনে ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে উ (২৮) নামের ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আনীত অভিযোগ আমলে নিয়ে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা যায় কিনা, তা নিয়ে আদালতে শুনানি চলছে। ওই দুই সাংবাদিকের আইনজীবী অভিযোগ নিষ্কৃতির আবেদন করলে বুধবার আদালত তা নাকচ করে দেয়।

মামলা বাতিলের আবেদন খারিজের পর রয়টার্সের প্রেসিডেন্ট ও এডিটর ইন চিফ স্টিফেন জে আডলার বলেছেন, আদালতের সিদ্ধান্তে আমরা গভীরভাবে হতাশ হয়েছি। বিবৃতিতে তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই অভিযোগ বাতিল করে দেওয়ার মতো আদালতের কাছে পরিষ্কার কারণ ছিল। ওয়া লোন ও কিয়াও সোয়ে উ মিয়ানমারের ইস্যুতে স্বাধীন ‍ও নিরপেক্ষ তদন্ত চালাচ্ছিলেন। সংবাদ সংগ্রহের মধ্য দিয়ে তারা কোনও আইন ভাঙেননি। তারা শুধুমাত্র নিজেদের কাজ করছিলেন। তাদের মুক্তি নিশ্চিত করতে আমরা আমাদের সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাবো।

গত বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে রাখাইনের উত্তরাঞ্চলীয় গ্রাম ইনদিনে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীরা ১০ রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে। তাদের রাখা হয় গণকবরে। ঘটনার সরেজমিন অনুসন্ধানে নেমেছিলেন রয়টার্সের ওই দুই সাংবাদিক। ডিসেম্বরে তাদের আটক করা হয়। এরপর অভিযোগ আনা হয় দাফতরিক গোপনীয়তা ভঙ্গের আইনে। ফেব্রুয়ারিতে কর্তৃপক্ষ রয়টার্সকে জানায়, ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তবে কর্তৃপক্ষের তরফ থেকে রয়টার্সের সাংবাদিকদের দাফতরিক গোপনীয়তা ভঙ্গের সঙ্গে ওই তদন্ত সম্পর্কহীন বলে দাবি করা হয় তখনই।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম