যৌন কেলেঙ্কারিকে কেন্দ্র করে সুইডিশ নোবেল একাডেমি প্রধানের পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৮, ১২:৩৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১২:৪৫
image

যৌন কেলেঙ্কারিজনিত তদন্ত সামলাতে ব্যর্থতা নিয়ে তুমুল সমালোচনার জেরে পদত্যাগ করেছেন সুইডিশ একাডেমির প্রধান সারা দানিয়ুস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (১২ এপ্রিল) পদত্যাগের ঘোষণা দেন তিনি। একাডেমির ইচ্ছাতেই পদত্যাগ করেছেন বলে জানান দানিয়ুস।

দানিয়ুস
যৌন হয়রানি নিয়ে সরব হওয়ার আন্দোলন #মি টু ক্যাম্পেইনে অনুপ্রাণিত হয়ে গত নভেম্বরে সুইডিশ একাডেমির সদস্য ক্যাটারিনা ফ্রস্টেনসনের স্বামী জ্যাঁ ক্লদ আরনল্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন ১৮ নারী। গত সপ্তাহে ফ্রস্টেনসনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিপক্ষে ভোট দেয় একাডেমি। সুইডিশ মিডিয়াকে উদ্ধৃত করে বিবিসি জানায়, এ সিদ্ধান্তের প্রতিবাদে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি থেকে তিন সদস্য ক্লাস অস্টেরগ্রেন, কোজেল ইসেপমার্ক এবং পিটার ইংলুন্ড সরে দাঁড়ান। তারা প্রায়োগিকভাবে পদত্যাগ করতে না পারলেও, একাডেমির কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধ রাখতে পারবেন। বৃহস্পতিবার পদত্যাগ করেন ফ্রস্টেনসন। আর তার কিছুক্ষণ পরই পদত্যাগের ঘোষণা দেন দানিয়ুস।

পদত্যাগ নিয়ে দানিয়ুস সাংবাদিকদের বলেন, ‘অ্যাকাডেমিই চেয়েছিল যেন আমি স্থায়ী সচিব হিসেবে পদত্যাগ করি। আমি অনতিবিলম্বে এ সিদ্ধান্ত (পদত্যাগ) নিই।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনা এরইমধ্যে নোবেল পুরস্কারকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে এবং এটি খুব বড় একটি সমস্যা।’

সুইডিশ একাডেমিতে যৌন কেলেঙ্কারির ঘটনায় প্রাথমিকভাবে তদন্ত করছের প্রসিকিউটররা। গত মাসে তারা জানায়, প্রমাণের স্বল্পতা থাকায় তাদের তদন্তের কিছু অংশ বাদ রাখা হয়েছে। তবে কিছু তদন্ত এখনও চলছে।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। পরে তালিকায় যুক্ত হয় অর্থনীতি।
পুরস্কার ঘোষণার আগেই মৃত্যু বরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধায়ন করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। আর বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ একাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়। ৫টি ক্যা্টাগরির পুরস্কার নরওয়েজিয়ান একাডেমি থেকে দেওয়া হলেও সাহিত্য পুরস্কার দেয় সুইডিশ একাডেমি। 

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম