সিরিয়ায় বিমান হামলার সফলতা নিয়ে আশাবাদী ব্রিটিশ প্রধানমন্ত্রী

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৪ এপ্রিল ২০১৮, ১৭:৩০আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৭:৩৭

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ায় চালানো যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ হামলার সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। শনিবার নিজের কার্যালয় ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাশার আল-আসাদের রাসায়নিক অস্ত্রের স্থাপনায় চালানো হামলায় ব্রিটেনের চারটি টর্নেডো জিআর ৪ বিমান অংশ নিয়েছে। তবে এই হামলায় যুক্তরাজ্যের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল লেবার পার্টি। পার্লামেন্টের অনুমোদন ছাড়া চালানো এই হামলার আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে
শনিবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ব্রিটিশ বিমান থেকে সিরিয়ার হোমস শহরের ১৫ মাইল দূরের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই ঘাঁটিতে আসাদ সরকারের রাসায়নিক অস্ত্রের মজুদ রাখা ছিল বলে দাবি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
থেরেসা মে বলেন, হামলার পূর্ণ বিবরণ তৈরির কাজ চললেও আমরা এর সফলতা নিয়ে আশাবাদী। এটা ছিল সীমিত পরিসরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো কার্যকর হামলা। বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সম্ভাব্য সবধরণের কাজই করা হয়েছিল বলেও জানান তিনি।
থেরেসা মে আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলাপের প্রেক্ষিতেই তিন দেশ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমিত হামলা চালাতে একমত হয়। হামলার লক্ষ্যস্থলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল রাসায়নিক অস্ত্র মজুদ ও উৎপাদন স্থাপনা, একটি রাসায়নিক অস্ত্রের গবেষণাগার ও একটি রাসায়নিক হামলা চালাতে ব্যবহৃত একটি সামরিক বাংকার।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানোর মধ্য দিয়ে আমরা সিরিয়ার শাসকদের রাসায়নিক অস্ত্র গবেষণা, উন্নয়ন ও মোতায়েনের সক্ষমতা তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছি।’
সিরিয়ার মিত্র রাশিয়ার দিকে ইঙ্গিত করে থেরেসা মে বলেন, এই হামলার মধ্য দিয়ে মস্কো নিজেই তাদের সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপ্যাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর বিষাক্ত নার্ভ এজেন্ট ব্যবহারের প্রতি বার্তা দেওয়া গেছে।
সালসাবুরিতে গত মাসে তাদের ওপর রাসায়নিক হামলার ঘটনা ঘটলে যুক্তরাজ্য এজন্য মস্কোকে দায়ী করে। রাশিয়া এর দায় অস্বীকার করলেও এর জের ধরে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটে।
থেরেসা মে বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের স্বাভাবিকীকরণ হয়ে ওঠা আমরা বরদাশত করতে পারি না- তা সিরিয়া বা যুক্তরাজ্যের রাস্তা যেখানেই হোক। আমরা অবশ্যই রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার বৈশ্বিক সর্বসম্মতি রক্ষা করব।
তবে এই হামলাকে আগ্রাসী কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে তিনি বলেন, পশ্চিমা এই তিন মিত্রের হামলা সিরিয়ার সিরিয়ার মানবিক পরিস্থিতিকে আরও খারাপ করে ফেলবে।
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি পার্লামেন্টের সমর্থন বা ভোটাভুটি ছাড়া চালানো এই হামলাকে ‘আইনি’ বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। লেবার পার্টির নেতা জেরেমি করবিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চালানো এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন। তবে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যে পদক্ষেপ নিয়েছে তা নিরাপত্তাজনিত কারণে ঠিক ও বৈধ।
গত সপ্তাহে সিরিয়ার দৌমা শহরে শিশুসহ ৭৫ জন নিহত হওয়ার খবর প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক টুইটার বার্তায় সতর্কতা দেওয়ার পর এই হামলার আশঙ্কা করা হচ্ছিল। থেরেসা মে জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে যৌথভাবে ক্ষয়ক্ষতি নিরুপণের পর সব ইঙ্গিতই বলছিল এটা রাসায়নিক হামলাই ছিল। এর মধ্যে ছিল শিশু, নারী, ও পুরুষদের কিছু হৃদয়বিদারক ছবি যাতে তাদের মুখে গ্যাজলাসহ মারা পড়ে থাকতে দেখা যায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি সংস্থা ও সাহায্যকর্মীদের সরেজমিন পর্যবেক্ষণও সবচেয়ে হৃদয়বিদারক দুর্দশার চিত্র বিস্তারিত তুলে এনেছে। চোখ পুড়ে যাওয়া, শ্বাসরোধ, চামড়ার রঙ পাল্টে যাওয়া ছাড়াও এর মধ্যে ছিল আক্রান্তদের থেকে পাওয়া ক্লোরিনের মতো গন্ধ। তিনি আরও বলেন, ‘আসাদ বাহিনী এই হামলা চালিয়েছে তারও উল্লেখযোগ্য পরিমাণ তথ্য ছিল।’
থেরেসা মে আরও বলেন, ‘আমরা জানি যে, সিরিয়ার শাসকদের নিজের জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের জঘন্য ইতিহাস রয়েছে।’

/জেজে/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি