চীনা প্রতিষ্ঠান জেডটিই-এর ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৮, ১৭:২৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৮:১৫

যুক্তরাষ্ট্রের বাজারে চীনভিত্তিক টেলিকম সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই করপোরেশনের পার্টস ও সফটওয়্যার বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বাণিজ্য দফতরের এই নিষেধাজ্ঞা আগামী সাত বছরের জন্য এই বিধিনিষেধ কার্যকর থাকবে। কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চীনা প্রতিষ্ঠান জেডটিই-এর ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের মার্কিন বাণিজ্য দফতরের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। দেশটি বলছে, চীনা প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় যে কোনও পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে রিপাবলিকান পার্টির দুই সিনেটর যুক্তরাষ্ট্রের টেলিকম খাতে এ দুই প্রতিষ্ঠানের প্রবেশ ঠেকাতে কংগ্রেসে একটি বিল তোলেন। তাদের বক্তব্য, চীনা প্রতিষ্ঠানের সরঞ্জাম ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। এরমধ্যেই সাত বছরের জন্য জেডটিই বর্জনের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর।

সিনেটে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপনকারী দুই সিনেটর হচ্ছেন ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ফ্লোরিডার মার্কো রুবিও এবং আলাস্কার টম কটন। এর আগে দলটির আরও দুইজন আইনপ্রণেতা মাইকেল কোনাওয়ে ও লিজ চেনি একই ধরনের বিল তুলেছিলেন।

মার্কিন হাউজ ইন্টেলিজেন্স কমিটির ২০১২ সালের এক প্রতিবেদনে বলা হয়, জেডটিই’র সঙ্গে চীন সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে তাদের সরঞ্জাম ব্যবহারে তথ্য চুরির আশঙ্কা থাকে। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন এবং বেআইনিভাবে দেশটিতে মার্কিন প্রযুক্তি সরবরাহের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। জেডটিই অবশ্য বরাবরই দাবি করে আসছে, তাদের সরঞ্জাম গ্রাহকদের জন্য নিরাপদ।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি