দুই কোরিয়ার যুদ্ধ বন্ধের ঘোষণা আসছে!

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৮, ২১:১০আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২১:২৮

শিগগিরই আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী ২৭ এপ্রিল দুই দেশের সীমান্ত সংলগ্ন প্যানমানজোম গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই কোরিয়ার যুদ্ধ বন্ধের সম্ভাব্য ঘোষণার জন্য একে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে মনে করা হচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

দুই কোরিয়ার যুদ্ধ বন্ধের ঘোষণা আসছে! ২০০৭ সালের পর দুই নেতার মধ্যে এটাই হবে এ ধরনের প্রথম বৈঠক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের সামগ্রিক বিষয়াদি চূড়ান্ত করতে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা কর্মকর্তারা উত্তর কোরিয়া সফরে যেতে পারেন।

দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, তাদের প্রত্যাশা এই বৈঠক থেকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের প্রতিশ্রুতির ব্যাপারে তাদের নিশ্চিত করবে।

দুই কোরিয়ার শীর্ষ নেতাদের বৈঠকের এ প্রক্রিয়ার সঙ্গে প্রতিবেশী দেশগুলোর আইনপ্রণেতারাও যুক্ত আছেন বলে প্রতীয়মান হচ্ছে।

এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে সাক্ষাৎ করেছেন এ অঞ্চলের আরেক প্রভাবশালী দেশ জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। উত্তর কোরিয়াকে নিয়ে জাপানের নিরাপত্তা উদ্বেগ বেশ পুরনো।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম