বাংলাদেশ থেকে কর্মী নেবে আমিরাত: সমঝোতা স্মারক স্বাক্ষর

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ২০:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২০:৪২

১৯টি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নেবে সংযুক্ত আরব আমিরাত। বুধবার দুবাইয়ের স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার। সংযুক্ত আরব আমিরাতের পক্ষে স্বাক্ষর করেন মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি সাইফ আহমেদ আল সুআইদি। স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই সমঝোতা স্মারকটি কার্যকর হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ থেকে কর্মী নেবে আমিরাত: সমঝোতা স্মারক স্বাক্ষর এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হলো।

কয়েক মাস ধরে আলাপ-আলোচনার পর সমঝোতা স্মারকটি চূড়ান্ত করা হয়। এতে বাংলাদেশ থেকে ১৯টি ক্যাটাগরির কর্মী নিয়োগের বিধান, পদ্ধতি, রিক্রুটমেন্ট এজেন্সি ও উভয় দেশের সরকারের দায়িত্ব ও কর্তব্য, কর্মীদের অধিকার, সুযোগ-সুবিধা, চাকরিদাতাদের দায়িত্ব ও কর্তব্য, নিয়োগ চুক্তির বিধান, পৃথক একটি বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা প্রভৃতির উল্লেখ রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে এসব কর্মীর স্বার্থ রক্ষায় ২০১৭ সালে কার্যকর হওয়া আইনের আলোকে সমঝোতা স্মারকে শ্রমিক, মালিক ও উভয় দেশের সরকারের দায়িত্বের উল্লেখ রয়েছে। নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল শ্রম অভিবাসনের লক্ষ্য অর্জনের বিষয়গুলো বিবেচনায় রেখে এটি স্বাক্ষর করা হয়েছে।

সমঝোতা স্মারকটি বাস্তবায়নের জন্য উভয় দেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এই কমিটিকে কতিপয় সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নাসের আল হামলিসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক