ক্যাস্ত্রো পরিবারের শাসন শেষ হচ্ছে কিউবায়, পরবর্তী প্রেসিডেন্ট ডিয়াজ

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ০৮:২১আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১২:৫৩

প্রথমবারের মতো ক্যাস্ত্রো পরিবারের বাইরের কেউ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কিউবায়। বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর প্রধান সহযোগী মিগেল ডিয়াজ ক্যানেলকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে দেশটির পার্লামেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বামে রাউল ক্যাস্ত্রো ডানে মিগেল ডিয়াজ প্রতিবেদনে বলা হয়, ৮৬ বছর বয়সী রাউল কাস্ত্রো অবসরে যাচ্ছেন। ২০০৮ সালে কিউবার অবিসংবাদিত নেতা তার ভাই ফিদেল ক্যাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। প্রথমবারের মতো কমিউনিস্ট শাসিত কিউবায় তাই কাস্ত্রো পরিবারের বাইরে নতুন নেতৃত্ব আসছে। তবে ধারণা করা হচ্ছে, পদত্যাগ করলেও শাসন ব্যবস্থায় ভালোই প্রভাব থাকবে রাউলের।

রাউল কাস্ত্রো প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্ক গড়ে তা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি দেশের ভিতরেও বেশ কিছু সংস্কার কার্যক্রম শুরু করেছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক দূরত্ব কমলেও ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আবার সেটা বাড়তে শুরু করে।

বৃহস্পতিবার কিউবার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ভোটের ফল বা নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করবে। ২০২১ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির প্রধানের দায়িত্বও পালন করবেন তিনি।

/এমএইচ/.
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম