পুলিশি সম্মাননা পেল নিখোঁজ শিশুর জীবনরক্ষাকারী কুকুর

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ১৭:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৭:৩৬

অস্ট্রেলিয়ার জঙ্গলে হারিয়ে যাওয়া এক শিশুকে সারারাত পাহারা দিয়ে সুরক্ষিত রেখেছে একটি কুকুর। তিন বছর বয়সী শিশুটি নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধারের সময়ও সুরক্ষিত পাওয়া গেছে।  আংশিক বধির ও অন্ধ হওয়ার পরও এমন নিষ্ঠার সঙ্গে শিশুটিকে নিরাপত্তা দেওয়ায় সম্মান হিসেবে কুকুরটিকে নিজেদের বিভাগে অন্তর্ভূক্ত করেছে কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ।

শিশুর জীবনরক্ষাকারী কুকুর ম্যাক্স

শুক্রবার বিকেলে কুইন্সল্যান্ড রাজ্যের একটি গ্রাম থেকে হারিয়ে যায় শিশু অরোরা। এরপর থেকে তার পরিবার ও জরুরি সহায়তা বিভাগ তাকে সারারাত ওই পাহাড়ি এলাকায় খুঁজে বেড়ায়। অবশেষে সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময়ও তার পোষা কুকুর ম্যাক্স শিশুটিকে পাহারা দিচ্ছিল।

উদ্ধারকারীরা জানায়, শিশুটিকে তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। তার আগের রাতে বৃষ্টি হলেও উদ্ধারের সময় শিশুটি সুস্থ ছিল। তবে শরীরে সামান্য কিছু আচড়ের দাগ পাওয়া গেছে। জরুরি সহায়তা বিভাগের সমন্বয়ক ইয়ান ফিপস অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি’কে বলেন, শিশুটির বাড়ির আশেপাশের এলাকাটি পাহাড়ি হওয়ায় সেখানে হেটে চলাচল করা খুব কষ্টকর। তাই শিশুটি তার বিশ্বস্ত কুকুরটিকে সঙ্গে নিয়ে চলাফেরা করতো। পুলিশি সম্মাননা পেল নিখোঁজ শিশুর জীবনরক্ষাকারী কুকুর  শিশু অরোরার দাদা কেলি বেনস্টোন বলেন, অরোরার দাদী লেইসা প্রথমে তার আওয়াজ শুনতে পায়। তারপর সে প্রথমে ম্যাক্সকে দেখতে পায়। অরোরা তার পাশেই ছিল।

এদিকে ১৭ বছর বয়সী ব্লু হিলার জাতের কুকুর ম্যাক্সের এমন সাহসী ও বীরত্বপূর্ণ কাজের জন্য তাকে সম্মাননা দিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ। এ ঘটনার পর কুইন্সল্যান্ডের পুলিশ দ্রুতই কুকুরটিকে নিজেদের সংস্থায় অন্তর্ভূক্ত করার খবর জানায় তারা। স্থানীয় পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে শিশু অরোরার পরিবারের সঙ্গে ম্যাক্সের একটি ছবি প্রকাশ করেছে তারা। ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘ম্যাক্স কত ভাল ছেলে! তাকে খুঁজে পাওয়া পর্যন্ত নিরাপদ রাখার জন্য তুমি এখন থেকে সম্মানিত পুলিশ কুকুর।’

/আরএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম