কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী হামলায় নিহত ৪

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ১৩:৩৮আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৩:৪৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, হামলাকারী বিস্ফোরণ ঘটালে চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। পরপর কয়েকটি বড় ধরণের হামলার পর কয়েক সপ্তাহ বিরতি দিয়ে আবারও আক্রান্ত হলো কাবুল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী হামলায় নিহত ৪

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার সকালে হামলা চালানো হয় পশ্চিম কাবুলের দাস্ত-এ-বাচরি এলাকায়। ওই এলাকায় মূলত শিতি হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাস।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিকব দানেশ বলেন, পায়ে হেঁটে ওই হামলাকারী ওই কেন্দ্রে আসে। চলতি বছরের সংসদ নির্বাচন উপলক্ষে সেখানে কর্মকর্তারা ভোটারদের নিবন্ধন কার্ড বিতরণ করছিলেন।

কাবুল পুলিশের উপদেষ্টা আসমত স্টানেকজাই জানিয়েছেন, ওই ঘটনায় অন্তত চারজন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখতে পাওয়ার কথা জানিয়ে রয়টার্স বলছে, এসব ছবিতে নারীসহ চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণে একটি গাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বছরের অক্টোবরে আফগানিস্তানে বহুল প্রত্যাশিত সংসদ ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের বিরোধী সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশটিতে অনেক বেশি সক্রিয়। আফগান সরকার তাদের শান্তি আলোচনায় বসার আহ্বান জানালেও এখনও তা শুরু হয়নি। নির্বাচন ঘিরে আরও হামলার আশঙ্কা করছে আফগান সরকার।

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম