কানাডীয় সঙ্গীত শিল্পী শানিয়া টোয়াইন বলেছেন, ট্রাম্পের পক্ষে ভোট দেওয়ার কথা বলায় তিনি দুঃখিত। তার এই মন্তব্য করা উচিত হয়নি। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, যে সম্ভব হলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতেন। এবার সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি।
রবিবার শানিয়া দাবি করেন, হঠাৎ করে এই প্রশ্ন আসায় হতবুদ্ধি হয়ে পড়েন তিনি। তাই কিছু বুঝে উঠতে পারেননি। তিনি বলেন, ‘আমি যেকোনও ধরনের বৈষম্যের বিরুদ্ধে। ট্রাম্পের আদর্শের সঙ্গে আমি একমত নই।’
গার্ডিয়ানের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়েই কথা হচ্ছিলো। এমন সময়েই তাকে মার্কিন নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। বলে বসেন, ‘ট্রাম্প আগ্রাসী হলেও সৎ, সুযোগ থাকলে আমি তাকেই ভোট দিতাম।’
তার এই বক্তব্য ধরে শিরোনাম না হলেও আলোচনায় আসে এই মন্তব্যটিই। এরপর এক টুইট বার্তায় ক্ষমা চান শানিয়া টোয়াইন। তিনি বলেন, ‘আমার জবাব খুবই অদ্ভূত ছিল। একজন কানাডীয় হিসেব এমন মন্তব্য করায় আমি দুঃখিত।’








