মার্কিন ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করা হবে: ইরানের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ২০:৪৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২০:৫৪

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানের জনগণ যে কোনও ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করবে। আমেরিকা, ইসরায়েল ও কিছু আরব দেশের ষড়যন্ত্র উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মঙ্গলবার ইরানের পূর্ব আযারবাইজান প্রদেশে এক জনসমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

মার্কিন ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করা হবে: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, আমেরিকার উচিত নিজের দেওয়া প্রতিশ্রুতি এবং সভ্যতা ও মানবতার প্রতি শ্রদ্ধাশীল থাকা। তারা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে ইরানের জনগণ ও সরকার দৃঢ়তার সঙ্গে যে কোনও ষড়যন্ত্র ও পরিকল্পনা নস্যাৎ করে দেবে। কেউ ইরানি জাতিকে হতাশায় নিমজ্জিত করতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে এর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। 
হাসান রুহানি বলেন, ইরান শত্রুদের সম্ভাব্য সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকার উন্নয়নের পথে অগ্রযাত্রা অব্যাহত রাখবে। দেশের যে কোনো সমস্যার সমাধানে সরকার মনোযোগী হবে।

দেশের বিভিন্ন প্রদেশ সফরের কর্মসূচির অংশ হিসেবে পূর্ব আযারবাইজান প্রদেশে এ সফরে যান ইরানের প্রেসিডেন্ট। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান