জিজানে হুথিদের ক্ষেপণাস্ত্রে সৌদি নাগরিক নিহত

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০১৮, ০৪:১২আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ০৪:২১

সৌদি আরবের জিজান প্রদেশে হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এক সৌদি নাগরিক নিহত হয়েছেন। শনিবার সৌদি কর্তৃপক্ষ জানায়, মিসাইলে ভবনের ধ্বংসাবশেষের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জিজানে হুথিদের ক্ষেপণাস্ত্রে সৌদি নাগরিক নিহত

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহেই ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোটের আঘাতে নিহত হয়েছিলেন এক হুথি কর্মকর্তা। তার জবাবেই এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হঠিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেনযুদ্ধকে আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে।


হুথি বিদ্রোহীরা দাবি করছে, সৌদি আরবের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জিজান প্রদেশ লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। রিয়াদের দাবি, এই হামলা প্রতিহত করেছে তারা।

জিজানের সিভিল ডিফেন্স মুখপাত্র কর্নেল ইয়াহিয়া আব্দুল্লাহ আল কাহতানি বলেন, ভবন ধসের অংশ পড়ে মারা যান ওই ব্যক্তি। 

এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় দুই কমান্ডারসহ ৫০ জনেরও বেশি হুথি বিদ্রোহী নিহত হওয়ার খবর দিয়েছে একটি সৌদি টেলিভিশন। তবে দেশটির অপর একটি টেলিভিশন বলছে বিদ্রোহীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে চালানো হামলায় অন্তত ৩৮জন নিহত হয়েছে। 

২০১৫ সালে থেকে এ পর্যন্ত চলা সংঘাতে অন্তত দশ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। এই সংঘাতের কারণে তৈরি হয়েছে জাতিসংঘ বর্ণিত বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। ইয়েমেন এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

গত নভেম্বরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বন্দরগুলোতে অবরোধ আরোপ করলে খাদ্য সংকট আরও প্রবল হয়। পরে আংশিকভাবে অবরোধ তুলে নেওয়া হলে দেশটির খাদ্য সংকট এখনও কাটেনি।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের