বনভূমিতে বিলাসবহুল আবাসন প্রকল্পের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৮, ১২:০২আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৩:১৪

বনভূমি ধ্বংস করে বিচারকদের জন্য একটি বিলাসবহুল আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে থাইল্যান্ডের এক হাজারেরও বেশি নাগরিক। এই প্রকল্পের পক্ষে অবস্থান নিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। ২০১৪ সালে দেশটির সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর রবিবারের এই বিক্ষোভই সবচেয়ে বড় বলে মন্তব্য করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। দেশটির পুলিশ বলছে, উত্তরাঞ্চলীয় চিয়াং মাই এলাকায় এসব বিক্ষোভকারীরা শুধুমাত্র পরিবেশগত ইস্যুতে জড়ো হয়েছিল, কোনও রাজনৈতিক বক্তব্য সেখানে দেওয়া হয়নি। বনভূমি ধ্বংসের প্রতিবাদে জান্তা সরকারের বিরুদ্ধে থাইবাসীদের বিক্ষোভ
এক অভ্যুত্থানের মাধ্যমে ২০১৪ সালে ক্ষমতা দখল করে নেয় থাইল্যান্ডের সামরিক বাহিনী। তখন থেকেই একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। গার্ডিয়ান লিখেছে, সেখানে মত প্রকাশের স্বাধীনতাও খর্ব করা হয়েছে। বিভিন্ন আদেশ এবং পুলিশ সেনাবাহিনী ব্যবহার করে সরকার গণজমায়েত ঠেকানোর চেষ্টা করে থাই জান্তা সরকার।

গত কয়েকমাস ধরে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চিয়াং মাই এলাকায় বিচারকদের একটি আবাসন প্রকল্পের ওপর থেকে তোলা ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবিতে বনভূমির অভ্যন্তরে দোই সুতিপ পার্বত্য এলাকায় বিভিন্ন নির্মাণযজ্ঞের চিহ্ন দেখা যায়। আর এতেই নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

চিয়াং মাই এলাকার পুলিশের ধারণা এক হাজারেরও বেশি বিক্ষোভকারী রবিবারের বিক্ষোভে সুশৃঙ্খলভাবে অংশ নেয়। ডেপুটি কমান্ডার কোল পাইসান বলেন, প্রায় সাড়ে বারোশো বিক্ষোভকারী এতে অংশ নেন। এসব বিক্ষোভকারীরা শুধুমাত্র পরিবেশগত বিষয়ই সামনে এনেছেন, রাজনীতি নয়। বিক্ষোভের পর সড়ক পরিস্কারও দিয়েছেন তারা।

তিনি জানান, বিক্ষোভের আগে এর আয়োজকেরা যথাযথ প্রক্রিয়ায় এর আবেদন জানান সেকারণেই এই বিক্ষোভ দেখাতে দেওয়া হয়েছে।

রবিবারের এই বিক্ষোভে সুবজ ফিতা বেধে অংশ নেন অনেকে। তারা দোই সুতিপ পার্বত্য এলাকায় নির্মাণ করা স্থাপনা ধ্বংস করতে সরকারের প্রতি আহ্বান জানান। সরকারতে সাতদিনের মধ্যে এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয় না হলে আবারও বিক্ষোভ দেখানো হবে।

তবে এই প্রকল্পের পক্ষে দাঁড়িয়েছেন সরকারি কর্মচারিরা। এই নির্মাণযজ্ঞকে বৈধ দাবি করে তারা বলছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন যে জমিতে এই আবাসন প্রকল্প বানানো হচ্ছে তাতে দোই সুতিপ পার্বত্য এলাকার ন্যাশনাল পার্কের সীমানার মধ্যে পড়ছে না।

সরকারি কর্মকর্তারা বলছেন, নির্মাণ হওয়া স্থাপনা ধ্বংস করা হলে বিক্ষোভকারীদের আইনের মুখোমুখি করা হবে। তাদের দাবি কোনও ধরণের পরিবেশগত অভিঘাত তৈরির আগে অন্তত দশ বছর নির্মাণ হওয়া স্থাপনা ব্যবহার করা যেতে পারে।

২০১৫ সালে শুরু হওয়া ওই নির্মাণ প্রকল্প প্রথম থেকেই পরিবেশকর্মীদের বাধার মুখে পড়ে। স্থানীয় পরিবেশকর্মীদের দাবি চিয়াং মাই বনভূমি থাইল্যান্ডের উত্তরাঞ্চলের ‘প্রাকৃতিক ফুসফুস’ বিবেচিত হয়ে আসছে।

 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম