পচা ফলের দুর্গন্ধে খালি করা হলো অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৮, ১২:৪৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৬:৪৯

পচা ফলের দুর্গন্ধকে গ্যাস মনে করে আতঙ্কে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ের পাচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে জানা যায়, লাইব্রেরির কাপবোর্ডে ফেলে রাখা ফলের অবশিষ্টাংশ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পচা ফলের দুর্গন্ধে খালি করা হলো অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়

আরএমআইটি নামের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও শিক্ষার্থীরা গ্যাসের গন্ধ মনে করে তা স্থানীয় পুলিশকে জানান। পুলিশ শিক্ষার্থীসহ সবাইকে ভবনটির বাইরে নিয়ে আসে।

দমকল বাহিনীর কর্মীরা জানান, প্রাথমিকভাবে ভবনে থাকা বিপজ্জনক রাসায়নিক পদার্থ থেকে এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছিল। দুর্গন্ধের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়। এতে বেরিয়ে আসে যে রাসায়নিক গ্যাসের কারণে এই দুর্গন্ধ ছড়ায়নি। পচে যাওয়া ডুরিয়ান ফলই ছিল দুর্গন্ধের উৎস। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্য দিয়ে ফলটির দুর্গন্ধ বিশ্ববিদ্যালয়ের ভবনে ছড়িয়ে পড়ে।

মেলবোর্ন মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড জানায়, ভবনটি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ডুরিয়ান ফলটি বেশ দুর্গন্ধযুক্ত।

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম