আফগানিস্তানের কান্দাহারে গাড়িবোমা হামলায় ১১ শিশু নিহত

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৮, ১৭:৩৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৭:৪২

আফগানিস্তানের কাবুলে ভয়াবহ জোড়া বোমা হামলায় ৯ সাংবাদিকসহ ২৯ জন নিহত হওয়ার কয়েক ঘন্টা পর কান্দাহার প্রদেশে আরেকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিদেশি সেনাদের একটি বহরে এই গাড়ি বোমা হামলায় ১১ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে পাঁচ রোমানিয়ান সেনাসহ মোট ১৬ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আফগানিস্তানের কান্দাহারে গাড়িবোমা হামলায় ১১ শিশু নিহত
খবরে বলা হয়, কান্দাহার প্রদেশের দামান জেলায় রোমানিয়ান সেনাদের একটি টহল দল লক্ষ্য করে হামলাটি চালানো হয়। তবে পাশেই একটি স্কুল ও মসজিদ থাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের খবরে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, বিস্ফোরণের সময় শিক্ষার্থীরা স্কুলের ভেতরের পাশেই ছিল।

গত বছরের সেপ্টেম্বরে কান্দাহার বিমানবন্দরের পাশে একটি গাড়ি বোমা বিস্ফোরণে তিন রোমানিয়ান সেনা আহত হয়েছিল। তবে সোমবারের হামলায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি বলে জানিয়েছে আল জাজিরা।

একই দিন দেশটির রাজধানী কাবুলে ভয়াবহ জোড়া আত্মঘাতী বোমা হামলায় ৯ সাংবাদিকসহ ২৯ জন নিহত হন। জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলায় দায় স্বীকার করেছে।

/আরএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম