আফগানিস্তানে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা অ্যামনেস্টি’র

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৮, ১০:২৬আপডেট : ০৩ মে ২০১৮, ১০:২৮

ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, আফগানিস্তানে দায়িত্বপালন করতে গেলেই হত্যা ও ‍হুমকির শিকার হতে হয় সাংবাদিকদের। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সম্প্রতি আফগানিস্তানে নিহত ১০ সাংবাদিককে শ্রদ্ধা জানানোর সময় এই কথা জানায় সংস্থাটি।

আফগানিস্তানে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা অ্যামনেস্টি’র

এই সপ্তাহে কাবুলে জোড়া বোমা হামলায় ১০ সাংবাদিকসহ ২৯ জন নিহত হন। আহত হন আরও ৪৫ জন। নিহতদের মধ্যে বিবিসির সাংবাদিক ও এএফপির ফটোসাংবাদিকও ছিলেন।

অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া অঞ্চলের উপ-পরিচালক ওমর ওয়ারাইস বলেন, ‘আফগান সাংবাদিকরা বিশ্বে সবচেয়ে সাহসী। তারাই সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কাজ করেন। শুধু চাকরি করার জন্যই তারা হুমকি পান, সহিংসতা শিকার হন। সাংবাদিকতা মানেই আপনার জীবনকে ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া। তারপরও নির্যাতিতের কণ্ঠ তুলে ধরতে বদ্ধ পরিকর তারা।’

কাবুল হামলায় প্রথম বিস্ফোরণের পর ৯ জন সাংবাদিক ঘটনাস্থলে ছুটে যান। সেখানেই ভুয়া প্রেসকার্ড নিয়ে যান দ্বিতীয় হামলাকারী। পরের বিস্ফোরণেই প্রাণ হারান সাংবাদিকরা। 

ওমর ওয়ারিস বলেন, প্রথমবার বেসামরকিদের হত্যার পর সাংবাদিকদের লক্ষ্য করেন হামলাকারীরা। একইস্থানে একাধিক যুদ্ধাপরাধ সংঘটিত হয়।

আফগানিস্তানের জার্নালিস্ট সেফটি কমিটির মতে, ২০০১ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৮০ জন সংবাদকর্মী নিহত হয়েছেন।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম