মিসরে আটক আল-জাজিরার সাংবাদিক পেলেন ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ পুরস্কার

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৮, ১৫:৪৪আপডেট : ০৩ মে ২০১৮, ১৫:৪৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে পুরস্কার পেলেন মিসরে আটক আল-জাজিরার সাংবাদিক মোহাম্মদ আবু জায়েদ। সংস্থাটির নিরপেক্ষ জুরি বোর্ডের প্রধান মারিয়া রেসা বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও সাহসের প্রশংসা করে আবু জায়েদকে এই পুরস্কার দেওয়া হয়।

মিসরে আটক আল-জাজিরার সাংবাদিক পেলেন ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ পুরস্কার

২০১৬ সালের ডিসেম্বরে দোহা থেকে মিসরে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পর আটক হন ৫৫ বছর বয়সী এই সাংবাদিক। আল জাজিরার আরবি বিভাগের সাংবাদিক হুসেইনের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর প্রচার। তবে এসব অভিযোগ আল জাজিরা ও হুসেইনের আইনজীবী বরাবরই অস্বীকার করে আসছেন।

কায়রোতে মোহাম্মদ মোরসির সমর্থক ও সরকারি বাহিনীর সংঘর্ষের প্রতিবেদন করেছিলেন তিনি। মানবাধিকার সংগঠনগুলো মনে করেন এই পুরস্কারের পর তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ অনুভব করবেন। এখনও অনেক সাংবাদিক মিসরে আটক রয়েছেন।

আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউট (আইপিআই) এর পরিচালক স্কট গ্রিফেন বলেন,‘আমরা সবাই জানি অতীতেও  এই পুরস্কারের প্রভাব ছিল।’

এর আগেও জাতিসংঘের মানবাধিকার কমিশন তার মুক্তির জন্য আহ্বান জানিয়েছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন আটক রাখার আন্তর্জাতিক রীতির প্রতি মিসর সরকারকে সম্মান দেখিয়ে হুসেইনকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানায়।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম