৩৩ কোটি গ্রাহককে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ টুইটারের

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৮, ১২:০০আপডেট : ০৪ মে ২০১৮, ১২:৫৭

নিজেদের ৩৩ কোটিরও বেশি গ্রাহকের পাসওয়ার্ড পরিবর্তন করতে অনুরোধ জানিয়েছে মাইক্রোব্লগিং সাইট টু্ইটার। তারা জানায়, সফটওয়ারে ‘বাগ’ বা ত্রুটির কারণে এই পরিবর্তন প্রয়োজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

টুইটার

প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ কারিগরী ত্রুটির কারণে গ্রাহকদের পাসওয়ার্ড পরিবর্তনের কথা বলেছেন টুইটার কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, তারা এই সমস্যার সমাধান করেছেন।

পাসওয়ার্ড পরিবর্তন নিয়ে টুইটারের দাবি, তদন্ত করে এমন কোনও আলামত পাননি যে কারও পাসওয়ার্ড চুরি হয়েছে। তারপরও নিরাপত্তা ও সতর্কতার জন্য এই পরামর্শ দিয়েছে তারা।

তবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, কয়েকমাসের জন্য পাসওয়ার্ডগুলো অরক্ষিত ছিল। ‍টুইটার কিছুদিন আগেই সেই বাগ আবিষ্কার করে।

টুইটার জানায়, সম্প্রতি আমরা একটি ত্রুটি পেয়েছি। তবে এর মাধ্যমে কারও একাউন্ট ক্ষতিগ্রস্ত হয়নি।

এ ঘটনায় টুইটারের ব্লগে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া পাসওয়ার্ড পরিবর্তনের পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে নিতে বলা হচ্ছে। এতে অ্যাকাউন্ট হ্যাক হওয়া ঠেকানো যাবে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম