বেঙ্গালুরু এখন বাগান নয়, অপরাধের শহর : মোদি

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৮, ১৫:৩০আপডেট : ০৪ মে ২০১৮, ২০:১৯
image

কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকার কর্নাটককে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্নাটকের বিধানসভা নির্বাচনের জন্য টানা কয়েকদিন ধরে চালানো প্রচারণার শেষদিনে (বৃহস্পতিবার, ৩ মে) বেঙ্গালুরুতে আয়োজিত সমাবেশে মোদি এ অভিযোগ করেন। কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে আক্রমণ করে তিনি বলেন, ‘বাগানের শহর বেঙ্গালুরু এখন অপরাধের শহরে পরিণত হয়েছে।’

নরেন্দ্র মোদি
গত ১ মে থেকে ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকের বিধানসভা নির্বাচনে নিজ দল বিজেপির হয়ে প্রচারণা শুরু করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বেঙ্গালুরুর কেনগেরিতে সমাবেশ করেন তিনি। ২২৪ আসনবিশিষ্ট কর্নাটক বিধানসভায় ব্যাঙ্গালুরুর আসন সংখ্যা ২৮। সমাবেশে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে আক্রমণ করে মোদি বলেন, ‘কংগ্রেস সৌন্দর্য, শিক্ষা এবং বিশ্বজনীন বৈশিষ্ট্যের শহর বেঙ্গালুরুকে পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছে; নগর অবক্ষয়, অপরাধ ও বিশৃঙ্খলার কেন্দ্রে পরিণত করছে।’

মোদি আরও অভিযোগ করেন, জনগণ বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালিতে পরিণত করেছিল, আর কংগ্রেস সরকার একে পাপের ভ্যালিতে পরিণত করেছে। তিনি বলেন, ‘বেঙ্গালুরু বাগানের শহর হিসেবে পরিচিত ছিল। তারা বেঙ্গালুরুকে আবর্জনার শহরে পরিণত করতে উফেপড়ে লেগেছে। তরুণরা বেঙ্গালুরুকে কম্পিউটারের রাজধানীতে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করেছিল-তারা (কংগ্রেস সরকার) বেঙ্গালুরুকে অপরাধের রাজধানীতে পরিণত করেছে।’

এর আগে গত ১ মে কর্নাটকে প্রথম জনসভায় অংশ নিয়ে নরেন্দ্র মোদি দাবি করেন, রাজ্যে বিজেপির অনুকূলে সামান্য কোনও হাওয়া নয়,বরং প্রবল ঝড় উঠেছে। তিনি বলেন, ‘খবর হল কর্নাটকে বিজেপি হাওয়া চলছে। যদিও বাস্তব হল,এটা কোনও হাওয়া নয়,এটা ঝড়।’ ক্ষমতাসীন কংগ্রেস সরকার দুর্নীতির পাকে জড়িয়ে রয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগ করেন,কংগ্রেস কেন্দ্রের উন্নয়ন প্রচেষ্টায় বাধা দিচ্ছে।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম