পুতিনের শপথের আগে রাশিয়ায় বিরোধীদলীয় নেতাসহ আটক শতাধিক

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৮, ২০:১২আপডেট : ০৫ মে ২০১৮, ২০:৪৮

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি’কে আবারও আটক করেছে পুলিশ। একইসঙ্গে আটক করা হয়েছে সরকারবিরোধী আরও কয়েকশ অ্যাক্টিভিস্টকে। শনিবার রাজপথের বিক্ষোভ থেকে এ ধরপাকড় চালানো হয়। চতুর্থ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুতিনের শপথগ্রহণকে সামনে রেখে তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। পুতিনের শপথের আগে রাশিয়ায় বিরোধীদলীয় নেতাসহ আটক শতাধিক


এর আগে পুতিনকে জার আমলের মতো স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা। পুতিনের প্রতি অনাস্থা জানাতে নিজের সমর্থকদের তাই রাস্তায় নেমে আসার আহ্বান জানান নাভালনি।
২০১৮ সালের মার্চে অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পান পুতিন। এর ফলে আরও ছয় বছরের জন্য রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হলেন পুতিন। এ দফায় ২০২৪ সাল পর্যন্ত তিনি রাশিয়ার প্রেসিডেন্ট থাকছেন। সোভিয়েত জামানার জোসেফ স্ট্যালিনের পর তিনিই হবেন রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক। তবে গত মার্চের নির্বাচনে জয় পেলেও পুতিনকে অভিনন্দন জানানো থেকে বিরত থাকে অধিকাংশ পশ্চিমা দেশ। অবশ্য মার্কিন কর্মকর্তাদের পরামর্শ অগ্রাহ্য করে পুতিনকে অভিনন্দন জানিয়ে নিজ দেশে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।
সরকারিভাবে প্রাপ্ত নির্বাচনের ফলাফলে জানানো হয়, পুতিন ৭৬ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন।
১৯৯৯ সাল থেকে হয় প্রধানমন্ত্রী আর নয়তো রাষ্ট্রপতি হিসেবে রাশিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন পুতিন। প্রথমে প্রেসিডেন্ট হয়ে পরে আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। কারণ রাশিয়ার সংবিধান অনুযায়ী তার পক্ষে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকা সম্ভব ছিল না। এবার আবারও প্রেসিডেন্ট হয়েছেন রাশিয়ার এই নেতা। এনবিসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০২৪ সালের পরেও ক্ষমতায় থাকতে তিনি সংবিধান সংশোধন করবেন না। চীনের শি জিন পিংয়ের পদাঙ্ক অনুসরণে তার এই অনাগ্রহের কথা উল্লেখিত হয়েছিল মার্চের ১০ তারিখে ক্রেমলিন কর্তৃক প্রকাশিত ওই সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্টে।
এবারের নির্বাচন নিয়ে অবশ্য রাশিয়ার ভেতরে এবং বাইরে বেশকিছু প্রশ্ন রয়ে গেছে। এর প্রতিফলন দেখা যায় শনিবারের এই ধরপাকড়ে। বিরোধী নেতা অ্যালেক্সই নাভালনিকে নির্বাচনের আগেই গ্রেফতার করা হয়। তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। কিছু এলাকার ভোটকেন্দ্রের পাশে বিনামূল্যে খাবার ও বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা গোলোস শতাধিক অনিয়মের কথা জানিয়েছে। তবে নিজের জয় নিয়ে পুতিনের ভাষ্য, ‘জনগণ বিগত বছরগুলোতে অর্জিত সাফল্যের স্বীকৃতি দিয়েছে।’

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম