ঝাড়খণ্ডে কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৮, ২১:৩০আপডেট : ০৬ মে ২০১৮, ২১:৩২

ভারতের ঝাড়খণ্ডে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও গ্রাম পঞ্চায়েতে বিচারে দোষী প্রমাণিত হওয়ার পর ভুক্তভোগীকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান আসামি ধানু ভূঁইয়া ও তার সঙ্গীরা শুক্রবার ওই কিশোরীকে পুড়িয়ে হত্যা করে।

ঝাড়খণ্ডে কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার

পুলিশ জানায়, ঝাড়খণ্ডের চাত্রা জেলার রাজাতেনদুয়া গ্রামে কয়েকদিন আগে ওই কিশোরীকে বাড়িতে রেখে এক আত্মীয়ের বিয়েতে যান তার বাবা-মা। ওই সময় গ্রামের দুই ব্যক্তি মেয়েটিকে অপহরণ করে পাশের বনে নিয়ে ধর্ষণ করে। তার বাবা-মা ফিরে এসে ঘটনাটি জানতে পেরে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করেন। পঞ্চায়েতের বিচারে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ১০০ বার কান ধরে ওঠা-বসার পাশাপাশি ৫০ হাজার রুপি জরিমানা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা বিচার মানতে অস্বীকৃতি জানায়। নিজেদের লোকজন নিয়ে তারা ভুক্তভোগী কিশোরীর বাবা-মায়ের ওপর হামলা চালায়। ওই কয়েকজন গিয়ে ওই কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি ধানু ভুঁইয়া তার এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে ছিলেন। তাকে সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের পর তিনি কোনও মন্তব্য করেননি। সূত্র: বিবিসি।

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক