আইএসে যোগ দেওয়ায় ১৬ নারীকে কারাদণ্ড দিয়েছে ইরান

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৮, ২৩:৫৪আপডেট : ০৬ মে ২০১৮, ২৩:৫৯

জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়ার অভিযোগে ১৬ নারীকে কারাদণ্ড দিয়েছে ইরান। রবিবার দেশটির একজন প্রসিকিউটরের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তবে তাদের কত সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ফাইল ছবি

ইরানের বিচারবিভাগের সংবাদ প্রকাশকারী ওয়েবসাইট মিজান অনলাইনে প্রসিকিউটর আব্বাস জাফারি দোলাতাবাদিকে উদ্ধৃত করে এ খবর দেওয়া হয়। এতে বলা হয়, দণ্ডপ্রাপ্তরা সুন্নী মতাদর্শের জঙ্গি সংগঠনটি থেকে কোনও অর্থ পেয়ে থাকলে তাও সরকারি কোষাগারে জমা দিতে হবে। জাফারি দোলাতাবাদি বলেন, আইএস ইরানের সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিমদের ধর্মদ্রোহী মনে করে।

জাফারি দোলাতাবাদি আরও বলেন, এসব নারী আইএস’কে সহযোগিতা করার জন্য সিরিয়ায় গিয়েছিল। তারা সেখানে সন্ত্রাসী প্রশিক্ষণ নেওয়া ছাড়া বেশি কিছু অভিযানেও অংশ নিয়েছে। পরে ইরানে ফিরে আসার সময় তাদের গ্রেফতার করা হয়।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট ও ধর্মগুরু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি’র দরবারে ১৮ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন ৮ ব্যক্তির বিচারের শুনানি রবিবার তেহরানের আরেকটি আদালতে অনুষ্ঠিত হয়েছে। ওটাই ছিল তেহরানে আইএসের প্রথম রক্তক্ষয়ী হামলা।

ইরান বলেছে, সে সময় নিরাপত্তা বাহিনী পাঁচজন বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যা করতে পেরেছিল। ওই ঘটনায় মোট ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।  

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের