যুক্তরাজ্যে অর্ধশতা‌ধিক ব্রি‌টিশ বাংলা‌দেশি কাউন্সিলর, হে‌ভিও‌য়েট‌দের পরাজয়

ম‌ুন‌জের আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য
০৮ মে ২০১৮, ০৫:২৯আপডেট : ০৮ মে ২০১৮, ০৫:৩৬

যুক্তরাজ্যের এবা‌রের স্থানীয় সরকার নির্বাচ‌নে বি‌ভিন্ন কাউন্সিল থে‌কে রেকর্ডসংখ্যক বাংলাদেশি বং‌শোদ্ভূত প্রার্থী বিজয়ী হয়েছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৫০ জনের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন। তবে খোদ বাঙালিপাড়া টাওয়ার হ্যাম‌লেট‌সে কাউন্সিলর প‌দে হে‌রে গে‌ছেন ব্রিটিশ বাংলাদেশি ক‌য়েকজন হেভিও‌য়েট প্রার্থী। নগরজুড়ে লেবার পা‌র্টির জোয়া‌রেও টিক‌তে পা‌রেননি তারা।

নির্বাচিত দুই ব্রি‌টিশ বাংলা‌দেশি কাউন্সিলর বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ৪৫টি আসনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। বিজয়ী হয়েছেন ২৪ জন। এরমধ্যে লেবার পার্টি থেকেই নির্বাচিত হয়েছেন ২৩ জন।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন কাউন্সিল থেকে ৫০ জনের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিজয়ী হয়েছেন। সঠিক পরিসংখ্যান জানতে আরও সময় লাগবে। কারণ নতুন প্রজন্মের অনেক ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর হয়েছেন। তাদের অনেকেরই বাংলা মিডিয়ায় উপস্থিতি কম। যোগা‌যোগ কম ক‌মিউ‌নি‌টির বাঙালি পাড়ায়।

বারাবরের মত এবারও আলোচিত ছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচন। কারণ এই কাউন্সিলেরই বসবাস সর্বাধিক সংখ্যক বাংলাদেশির। এবারের নির্বাচনে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত নতুন দুইটি রাজনৈতিক দল অংশ নেয়। তবে তাদের মাত্র একজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাকিরা সবাই পরাজিত হয়েছেন। আলোচিতদের মধ্যে যারা পরাজিত হয়েছেন কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো।

মেয়র প্রার্থী হওয়ার পাশাপাশি লেন্সবারী ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একাধিকবারের কাউন্সিলর অহিদ আহমেদ। মেয়র প্রার্থী হিসাবে ১১ হাজারের বেশি ভোট পেলেও কাউন্সিলর প্রার্থী হিসেবে চার শতাধিক ভোটে পরাজিত হয়েছেন তিনি।

কনজারভেটিভ পার্টি’র মেয়র প্রার্থী ডাক্তার আনোয়ারা আলীও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্পিটালফিল্ড অ্যান্ড বাংলাটাউন ওয়ার্ডে। মেয়র পদে ছয় হাজারের বেশি ভোট পেলেও কাউন্সিলর পদে তিনি ভোট পেয়েছেন মাত্র ২৭৬টি। একই ওয়ার্ডে অপর প্রার্থী ছিলেন কমিউনিটি নেতা ও এস্পায়ার দলের প্রার্থী প্রবীন সাংবা‌দিক কে. এম আবু তাহের চৌধুরী। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৭৬টি। তিনি পরাজিত হয়েছেন ৩৩৮ ভোটে। একই ওয়ার্ডে পরাজিত হয়েছেন বর্তমান কাউন্সিলার সুলুক আহমদ। তিনি ভোট পেয়েছেন ৭৮৫টি।

হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে পরাজিত হয়েছেন মেয়র প্রার্থী রাবিনা খানের স্বামী আমিনুর খান। মেয়‌র পদে হার‌লেও কাউন্সিলর পদে জয়ী হয়েছেন রা‌বিনা। লেবার পার্টি থেকে বহিষ্কৃত হয়ে পিপলস অ্যালায়েন্সে যোগ দিয়ে ব্রমলি-নর্থ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন আলোচিত প্রার্থী খালিস উদ্দিন আহমেদ।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম