৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ২৩:৪৪ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২৩:৪৪

আগামী ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হবে। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক বিস্তারিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পিউ জানায়, বিশ্বে ইসলাম ও খ্রিষ্ট উভয় ধর্মের অনুসারীই বাড়ছে, তবে ইসলামের বৃদ্ধির হার অনেক বেশি। এর প্রধান কারণ হলো, অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় মুসলিমদের মধ্যে সন্তান জন্মদানের হার বেশি।

পিউ’র জ্যেষ্ঠ জনতত্ত্ববিদ কনরাড হ্যাকেট বলেন, এর মূল কারণ হলো শিশুজন্ম। তিনি ব্যাখ্যা করেন, ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের চেয়ে প্রজনন হারই এখানে বড় ভূমিকা রাখছে।

পিউ’র হিসাব অনুযায়ী, ২০২০-২০২৫ সালে মুসলিম নারীদের প্রজনন হার ছিল গড়ে ৩ দশমিক ১টি সন্তান, যেখানে খ্রিষ্টানদের হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মের নারীদের গড় হার ১ দশমিক ৬। ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান ছিলেন ২২৭ কোটি এবং মুসলিম ২০২ কোটি। ২০৩৫ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা হবে ২৫৭ কোটি এবং খ্রিষ্টান ২৫২ কোটি। আর এই ধারা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যাবে এবং খ্রিষ্টান থাকবেন ৩০০ কোটির কিছু কম। তখন ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান হবে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ, এরপরই থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।

গবেষণায় বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিষ্টান সাব-সাহারান আফ্রিকায় বসবাস করবেন এবং যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে কঙ্গো হবে সবচেয়ে বেশি খ্রিষ্টান অধ্যুষিত দেশ। অন্যদিকে, ২০৬৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে এবং ২০৩০ সালের মধ্যে কানাডায় খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠতা হারাবে। এর একটি বড় কারণ হলো, কোনও ধর্মে বিশ্বাসী নন এমন মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।

তবে ক্যালিফোর্নিয়া স্টেট-স্যাক্রামেন্টোর ধর্মতত্ত্বের অধ্যাপক জেফরি ব্রড মনে করেন, চলতি মাসে কংগ্রেস নির্বাচনে মধ্যপন্থি ও উদারপন্থি প্রোটেস্ট্যান্ট ডেমোক্র্যাটদের জয়ের পর যুক্তরাষ্ট্রে চার্চের সদস্যসংখ্যা আবার বাড়তে পারে।

এই পরিবর্তনশীল প্রবণতার আলোকে খ্রিষ্টান-মুসলিম সম্পর্ককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন হার্ভার্ড ডিভিনিটি স্কুলের জ্যেষ্ঠ গবেষক জিনা জুরলো। তিনি বলেন, কিছু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এখনও সভ্যতার সংঘাত তত্ত্বের প্রভাব রয়েছে এবং উভয় পক্ষের মধ্যেই একে অপরের ধর্ম নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে। ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে দেখে অনেক খ্রিষ্টান খুশি নন এবং এটি আরও উদ্বেগ তৈরি করছে।

তিনি আন্তঃধর্মীয় শিক্ষা ও ব্যক্তিগত যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, ধর্মীয় ভিন্নতার ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠলে তা ইতিবাচকভাবে অন্যকে মানবিক করে তোলে।

এদিকে পিউ’র ধর্মবিষয়ক গবেষণার পরিচালক অ্যালান কুপারম্যান বলেন, আমি মনে করি না যে খ্রিষ্টানদের ক্ষতির বিনিময়ে মুসলিমদের এই বৃদ্ধি ঘটছে। তবে আমার আশঙ্কা হয় যে, এই গবেষণার ফলাফলকে বিকৃত করে বা শিরোনামে এমনভাবে উপস্থাপন করা হতে পারে, যেন এটি এক ধরনের সংঘাত, যেখানে খ্রিষ্টানরা মুসলিমদের কাছে হেরে যাচ্ছে।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
চীনে ঐতিহাসিক বৈঠকের আগে শি ও পুতিনের সঙ্গে করমর্দন ট্রাম্পের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব
সর্বশেষ খবর
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
পেট্রোল বোমা-ককটেলসহ উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার
পেট্রোল বোমা-ককটেলসহ উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির