আবারও হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি আরবের

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৮, ১৬:০৫আপডেট : ০৯ মে ২০১৮, ১৬:১২
image

সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি কোনও বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (৯ মে) শহরের প্রাণকেন্দ্রে প্রচণ্ডরকমের কয়েকটি শব্দ পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে। এরইমধ্যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর নিশ্চিত করেছে হুথিরাও। সংগঠনটির টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ-তে দাবি করা হয়, হুথিরা সৌদি আরবের ‘অর্থনৈতিক নিশানায়’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।  

ক্ষেপণাস্ত্র (প্রতকিী ছবি)
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলার জবাবে গত বছরের ৫ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেন থেকে স্কাড-শ্রেণির ‘বোরকান-২’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ৩০ নভেম্বর আরও একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দুবারই ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ধ্বংস করার দাবি করে সৌদি আরব। এরপর ২৫ মার্চ এবং ৪ এপ্রিল দুই দফায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে দেশটি। সর্বশেষ বুধবার (৯ মে) আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা।

সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া টিভির খবরে দাবি করা হয়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, বুধবার রিয়াদে চারটি প্রচণ্ডরকমের শব্দ শুনতে পাওয়া গেছে।

২০১৫ সালের মার্চে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিরোধযোগ্য রোগে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার মানুষের। গৃহহীন হয়েছেন কয়েক লাখ মানুষ। রয়টার্সের প্রতিবেদন অনুযাযী, সৌদি অভিযানের জবাবে এখন পর্যন্ত ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা।

জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব, এবং সৌদি আরবের দাবি ইরানই হুথিদের রিয়াদে পৌঁছানোর মতো দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে থাকে। তবে ইরান বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে।

/এফইউ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম