মালয়েশিয়ায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৮, ১৭:০৬আপডেট : ০৯ মে ২০১৮, ১৭:৪১

মালয়েশিয়ায় জাতীয় নির্বাচনে শেষ হয়েছে ভোটগ্রহণ, এখন চলছে গণনার কাজ। নির্ধারিত সময় বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হলেও অভিযোগ ছিল ধীরগতি ও অব্যবস্থাপনার। বিরোধীদলের অভিযোগ, বিলম্বের কারণে অনেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

মালয়েশিয়ায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিকালেই ভোটগণনা শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ফলাফল আসা শুরু হতে পারে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটটাইমস। তারা জানায়, বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলতে পারে ফলাফল প্রকাশ।

এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সর্বশেষ বিকাল ৩ টা পর্যন্ত ৬৯ শতাংশ ভোটার অংশ নেয়। ২০১৩ সালে গতবারের নির্বাচনে ৩টা পর্যন্ত যা ছিল ৭০ শতাংশ। তবে এ বছর সর্বশেষ কত শতাংশ ভোটার অংশ নিয়েছেন সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

সংসদের ২২২ আসনে প্রতিনিধি নির্বাচনে বুধবার সকালে ভোট দেওয়া শুরু করে মালয়েশিয়ার ভোটাররা। নির্বাচনে প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রায় দেড় কোটি ভোটার স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেয়। সকাল নয়টায় নিজের আসনে ভোট দিয়েছেন নাজিব। প্রাক নির্বাচনি জরিপে তার জোটের বেশি আসন পাবেবলে আভাস পাওয়া গেলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে আশঙ্কা রয়েছে।

রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগ ওঠার পর ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে নাজিবের পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। গত বছরই নাজিব রাজাক নির্বাচনের ডাক দেবেন বলে আশা করা হয়েছিলো। তবে তা এড়িয়ে গেছেন নাজিব। নির্বাচনের আগে কাগজপত্র জমা দিতে না পারার অভিযোগে সাময়িক নিষিদ্ধ হয়েছিলো মাহাথিরের দল। পরে অবশ্য তা তুলে নেওয়া হয়।


স্বাধীন জরিপকারী প্রতিষ্ঠান মার্দেকার প্রাক নির্বাচনি জরিপে দেখা গেছে নাজিবের নেতৃত্বাধীন বারিসান ন্যাসিওনাল (বিএন) জোট একশো আসনে জয় পেতে পারে। আর মাহাথিরের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান বা আশার জোট পেতে পারে ৮০ টি আসন। নতুন সরকার গঠনের জন্য ২২২ টি আসনের অন্তত ১১২টি পেতে হবে কোনও দলের। তবে মার্দেকার জরিপ বলছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২ আসন কোনও জোটই পাবে না। তবে এই জরিপ বলছে, ৩৭ টি আসনে কারা জিতবে তা নিয়ে সংশয় রয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম