কাবুলের থানায় আত্মঘাতী হামলা, ২ পুলিশ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৮, ১৭:০২আপডেট : ০৯ মে ২০১৮, ১৭:২৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের দুইটি থানায় বুধবার কমপক্ষে তিনটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাবুলের থানায় আত্মঘাতী হামলা, ২ পুলিশ সদস্য নিহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, কাবুলের পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনের প্রথম হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। পরে কাবুলের কেন্দ্রস্থলে আরেকটি পুলিশ স্টেশনের প্রবেশপথে আরও দুইটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

প্রথম বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও দুইজন।

দ্বিতীয় আত্মঘাতী হামলাটি চালানো হয় কাবুলের কেন্দ্রস্থলের একটি থানার প্রবেশদ্বারে। সেখানে বন্দুকধারীরা সংলগ্ন একটি ভবনের দখল নেয়। সেখান থেকে তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।

আফগান আইন প্রণেতা মোহাম্মদ হাসিম জানিয়েছেন, গত দুইদিন ধরে ফারিয়াব প্রদেশের বিলস্রিগ জেলা কার্যালয় অবরোধ করে রেখেছে তালেবানরা। পাশের কয়েকটি গ্রামও অবরুদ্ধ করে রেখেছে তারা।

কাবুলের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আসাম জানিয়েছেন হামলার ঘটনায় ৬ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও তালেবান ও আইএস দেশটির পশ্চিমা দেশগুলোর সমর্থিত সরকার ও বাহিনীকে মাঝেমধ্যেই লক্ষ্যবস্তুতে পরিণত করে। গত সপ্তাহে কাবুলে একই জায়গায় পরপর দুটি আত্মঘাতী হামলায় নয় সাংবাদিকসহ ২৫ জন নিহত হন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম