নির্বাচন কমিশনের সমালোচনা মাহাথির মোহাম্মদের

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৮, ১৭:৪৮আপডেট : ০৯ মে ২০১৮, ১৮:৫৯

মালয়েশিয়ায় শেষ হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। তবে এ নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দীর্ঘদিন ক্ষমতায় থাকা এই নেতা বলেছেন, ভোটগ্রহণের সময় শেষ হয়ে গেলেও অনেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মাহাথির মোহাম্মদ

বুধবার বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়, এখন চলছে গণনার কাজ। নির্ধারিত সময় শেষ হলেও অভিযোগ ছিল ধীরগতি ও অব্যবস্থাপনার।  মাহাথির বলেছেন, ৫টা বেজে গেলেও অনেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

তবে নির্বাচন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ হাশিম আব্দুল্লাহ বলেন, ৫টার পরে ভোটদানের অনুমতি নেই। এটাই মালয়েশিয়ার নির্বাচন পদ্ধতি। কেউ এর বিরোধিতা করতে চাইলে আদালতে যেতে পারেন।

এই পদ্ধতিতে কতজন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল তা এখনও জানা যায়নি। ভোটারদের জন্য পর্যাপ্ত ভোটগ্রহণ কেন্দ্র না রাখার সমালোচনা করেন মাহাথির। তিনি বলেন, ‘এই প্রক্রিয়া কার্যকরী নয়। আর এই ভুল ভোটারদের না।’

সংসদের ২২২ আসনে প্রতিনিধি নির্বাচনে বুধবার সকালে ভোট দেওয়া শুরু করে মালয়েশিয়ার ভোটাররা।  নির্বাচনে প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা মাহাথির মোহাম্মদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রায় দেড় কোটি ভোটার স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেয়। সকাল নয়টায় নিজের আসনে ভোট দিয়েছেন নাজিব। প্রাক নির্বাচনি জরিপে তার জোট বেশি আসন পাবে বলে আভাস পাওয়া গেলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে আশঙ্কা রয়েছে।

/এমএইচ//
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম