শুক্রবার মন্ত্রিসভা চূড়ান্ত করার ঘোষণা মাহাথিরের

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৮, ০০:৪৮আপডেট : ১১ মে ২০১৮, ০১:০২

মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম সংবাদ সম্মেলনে ডক্টর মাহাথির মোহাম্মদ জানিয়েছেন বাদ পড়তে হবে কয়েকটি সরকারি দফতরের প্রধানদের। শুক্রবার (১১ মে) নিজের জোট পাকাতান হারাপানের সঙ্গে আলোচনা করে নিজের মন্ত্রিসভা চূড়ান্ত করবেন বলেও জানিয়েছেন তিনি। শপথ নিয়ে সংবাদ সম্মেলনে যোগ দেন মাহাথির মোহাম্মদ
রাজপ্রাসাদে শপথ শেষে কুয়ালালামপুরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে যোগ দেন মাহাথির। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্দিষ্ট কয়েকটি দফতরের প্রধানদের অবশ্যই বাদ পড়তে হবে। আমরা দেখেছি কিছু লোক সাবেক প্রধানমন্ত্রীকে সহায়তা করেছে, পোষণ করেছে। অথচ সারা বিশ্ব তাকে ‘ক্লেপটোক্রাট’ বা সম্পদ চুরি করা শাসক আখ্যা দিয়েছে।
নিজ মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে তিনি জানান, আগামীকাল আমরা একটি বৈঠক করবো কারণ আমাদের মন্ত্রিসভা গঠন করার বিষয়ে আলোচনা করা দরকার। মাহাথির বলেন, ওই বৈঠকে পাকাতান জোটভুক্ত সব দলের নীতিনির্ধারণী সিদ্ধান্তসহ ইস্যুতে তোলা মতামত বিবেচনা করা হবে।
তিনি বলেন, খুবই ব্যস্ত সময় যাবে। ভোর চারটার আগে ফিরতে পারবো না। সাধারণত আমি ছয়টায় ঘুমাতে যাই। তবে মনে হয় সেটা সকাল সাতটা পর্যন্ত বাড়াতে হবে।
এর আগে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে মাহাথির জানিয়েছিলেন পিকেআর দলের প্রধান ও কারাবন্দি আনোয়ার ইব্রাহীমের স্ত্রী ওয়ান আজিজাহকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।
ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, পাকাতান জোটের নেতৃত্বাধীন ফেডারেল সরকার রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আগে আনা অনেক অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় তা পুর্নবিবেচনা করা হবে। তিনি জানান, নতুন প্রশাসন নিপীড়নমুলক ও অন্যায্য আইনগুলো পর্যালোচনা করে দেখবে।
এর আগে মালয়েশিয়ার সাংবিধানিক রাজা পঞ্চম সুলতান মোহাম্মরেদর রাজপ্রাসাদ ইস্তান নেগারাতে স্থানীয় সময় রাত নয়টা ৫৭ মিনিটে শপথ নেন। সে সময় অন্যান্যের মধ্যে তার সঙ্গে ছিলেন স্ত্রী সিতি হাসমাহ, আনোয়ার ইব্রাহীমের স্ত্রী ওয়ান আজিজাহও।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম