মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মহত্যা

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৮, ১৯:৩৭আপডেট : ১১ মে ২০১৮, ১৯:৫২

নিজের অফিসিয়াল রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার হিমাংশু রায়। শুক্রবার দুপুর ১টা ৪০টা মিনিটে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, কিছুদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই পুলিশ কর্মকর্তা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মহত্যা ১৯৮৮ ব্যাচের কর্মকর্তা হিমাংশু রায় অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার হিসেবে পরিচিত। ২০১৩-সালের আইপিল স্পট ফিক্সিং মামলা থেকে সাংবাদিক জতির্ময় দে হত্যা মামলার মতো হাই প্রোফাইল মামলায় অন্যতম তদন্তকারী ছিলেন তিনি।

গত কয়েক মাস ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত। সেজন্য তাকে কড়া মাত্রার স্টেরয়েড নিতে হচ্ছিল বলে জানিয়েছেন তার চিকিত্সক। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম