চাপের মুখে দল ও জোটের শীর্ষ পদ থেকে নাজিব রাজাকের পদত্যাগ

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৮, ১৪:৫৩আপডেট : ১২ মে ২০১৮, ১৬:৩৯
image

চাপের মুখে নিজ দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (উমনো) প্রেসিডেন্ট ও বারিসন ন্যাসিওনাল জোটের চেয়ারম্যানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সদ্য বিদায় নেওয়া মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক। শনিবার রাজধানী কুয়ালালামপুরের মেনারা দাতো এলাকায় দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। নির্বাচনে পরাজয়ের পর থেকেই তার পদত্যাগের দাবিতে দল ও জোট নেতাদের চাপ জোরালো হতে শুরু করে।
চাপের মুখে দল ও জোটের শীর্ষ পদ থেকে নাজিব রাজাকের পদত্যাগ

গত বুধবারের নির্বাচনে জোটের পরাজয়ের পর এর দায় নিয়ে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, এক সপ্তাহের ছুটি কাটাতে গিয়ে দল ও জোটের শীর্ষ পদে থাকবেন কিনা তা বিবেচনা করে দেখবেন। তবে মালয়েশিয়ার অভিবাসন দফতর তার ও তার স্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর সেই পরিকল্পনা বাতিল করেন তিনি।

নির্বাচনে পরাজয়ের পরই তার ওপর পদত্যাগের চাপ জোরালো করতে থাকেন দলের নেতারা। উমনোর কুয়ালা পিলাহ বিভাগের প্রধান ইসমাইল লাসিম বলেন, সদ্য সমাপ্ত ১৪তম সাধারণ নির্বাচনে আমাদের দলের নেতৃত্বাধীন বারিসন ন্যাসিওনাল (বিএন) জোটের পরাজয়ের পরই তার পদত্যাগ করা উচিত। তিনি বলেন, মানুষ বিএন জোটকে ভোট দেয়নি। কারণ, তারা দলটিকে ঘৃণা করে। এছাড়া ব্যক্তির কারণেও মানুষ এমন সিদ্ধান্ত নিয়েছে। তারা নেতৃত্ব নিয়ে খুশি ছিল না। উমনো জেমপোল বিভাগের প্রধান মো. সেলিম মো. শরীফ বলেন, নির্বাচনের আগেই নাজিবের পদত্যাগ করা উচিত ছিল। উমনোর জেলেবু বিভাগীয় চেয়ারম্যান জালালুদ্দিন ইলিয়াস নির্বাচনে পরাজয়ের পর নাজিব ছাড়াও বিএন স্টেট প্রধান মোহাম্মদ হাসানের পদত্যাগ দাবি করেন।

শনিবারের সংবাদ সম্মেলনে নাজিব জানান, এখন থেকে উমনো দলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ডক্টর আহমাদ জাহিদ হামিদি। হিসামুদ্দিন হোসেন থাকবেন ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্বে। তিনি বলেন, (উমনো) প্রেসিডেন্ট ও বারিসন ন্যাসিওনাল জোটের চেয়ারম্যান হিসেবে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের ফলাফল প্রসঙ্গ তিনি বলেন, যা ঘটেছে তা নিয়ে আমরা মর্মাহত। তবে আমাদের দলের গণতান্ত্রিক মূলনীতির জায়গা থেকে ফলাফল মেনে নিয়েছি।’

/জেজে/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের