জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি দেওয়া যৌক্তিক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৮, ২২:২০আপডেট : ১৪ মে ২০১৮, ২২:২২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি দেওয়ার বিষয়টি যৌক্তিক ও উপযুক্ত বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দতিনি বলেন, ‘আমি জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর হওয়াতে গর্বিত অনুভব করছি। এতে করে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি সম্পন্ন হলো।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পূর্ব ঘোষণা অনুযায়ী জেরুজালেমে সোমবার মার্কিন দূতাবাসের উদ্বোধন করেছেন হোয়াইট হাউসের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। বিশ্ব জনমতকে উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় ফিলিস্তিনিদের রক্তস্রোত উপেক্ষা করে।  

মাইক পম্পেও বলেন, ’৭০ বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। তখন থেকেই জেরুজালেম তাদের রাজধানী। তাই যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।’

শান্তি প্রক্রিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় এখনও অঙ্গীকারাবদ্ধ।’ পম্পেও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল ইসরায়েলে। আমি শিগগিরই নতুন দূতাবাস পরিদর্শনে যাবো।’

 

/এমএইচ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান