হামাসের ১১টি স্থাপনায় হামলা ইসরায়েলের

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৮, ১৭:৩৬আপডেট : ১৬ মে ২০১৮, ১৩:৫১

গাজা উপত্যকায় ফিলিস্তিনে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে লক্ষ্য করে ১১টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ট্যাংক দিয়ে চালানো হয়েছে আরও দুটি হামলা। তবে কোনও হতাহতের খবর এখনও জানা যায়নি। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

হামাসের ১১টি স্থাপনায় হামলা ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনি প্রতিরোধ থামাতে মঙ্গলবার হামাসের স্থাপনায় হামলা চালায় তারা।

এর আগে সোমবার দখলদারিত্ব ও জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় ফিলিস্তিনের জাতিমুক্তি আন্দোলনের সংগঠনের হামাসের পাঁচটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজা সীমান্তে আন্দোলনকারীরা ১০টি বোমা ছুঁড়েছে। ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালিয়েছে। সীমান্তে কোনও আঘাত না থাকলেও তাদের দাবি, অনেকে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছে।

ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। কর্মসূচির শেষ দিনটিকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে থাকে। গ্রেট রিটার্ন মার্চ খ্যাত এবারের কর্মসূচিতে সোমবারের আগ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন ফিলিস্তিনি। আর সোমবার একদিনেই নিহত হয়েছেন আরও ৫৯ জন।

 

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম