মুসলমানদের রমজানের শুভেচ্ছা ট্রাম্পের

ললিত কে ঝা, হোয়াইট হাউস
১৬ মে ২০১৮, ০০:০০আপডেট : ১৬ মে ২০১৮, ০০:০৯

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসটি শুরুর প্রাক্কালে মঙ্গলবার দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, এ মাস হচ্ছে আত্মিক উৎকর্ষ অর্জনের মাস। এটা মানুষের মধ্যে ঈশ্বরের দয়ার উপলব্ধিকে পুনর্জীবন দান করে।

ট্রাম্প বলেন, রোজা পালনের মাধ্যমে আত্মিক উৎকর্ষ সাধন করে তারা আমাদের সম্প্রদায়গুলোকে আরও শক্তিশালী করছেন। এ মাসে অন্যদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। কিভাবে পবিত্র জীবনযাপন করতে হয় তার দৃষ্টান্ত হচ্ছে এই মাস।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ রাতে চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যুক্তরাষ্ট্র এবং পুরো দুনিয়ার সব মুসলমানদের প্রতি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।

ট্রাম্প  বলেন, পবিত্র রমজান মাসে মহানবী (সা.)-এর অনুসরণ ও নামাজের মাধ্যমে মুসলমানরা কোরআন নাযিলের ঘটনাকে স্মরণ করেন। অনেকেই রোজা রেখে দান-খয়রাত, কোরআন তিলাওয়াত ও নামাজ আদায় করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রমজানে নিজের আত্মশুদ্ধি গভীরতা বৃদ্ধি পায়। এ মাসে ঈশ্বরের দয়ার উপলব্ধি পুনর্জীবিত হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের সংবিধান মুসলমানদের রোজা পালনের নিশ্চয়তা দিয়েছে। মার্কিন সংবিধান সব আমেরিকানদের এই সুযোগ দেয় যেন তারা নিজেদের আত্মিক পরিশুদ্ধিকে আরও গভীর করে তুলতে পারেন।

ট্রাম্প বলেন, বিপুল সংখ্যক মানুষ রোজা রাখবেন। আশা করি, মেলানিয়া এবং আমি তাদের সঙ্গে যোগ দেবো। রামাদান মুবারাক।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম