যুক্তরাষ্ট্রে লেফটেন্যান্ট গভর্নর পদে প্রার্থী হতে পারলেন না নিনা আহমেদ

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
১৬ মে ২০১৮, ১২:১৮আপডেট : ১৬ মে ২০১৮, ১২:৪৭

যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে হেরে গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নিনা আহমেদ। ৮৫ শতাংশ ভোট গণনার পর নিনা আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রাডোক মেয়র জন ফেটারম্যানের চেয়ে ১০ হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিলেন।

নিনা আহমেদ

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো ফেটারম্যানকেই জয়ী হিসেবে অনুমান করছে। তবে প্রার্থী হওয়ার লড়াইয়ে পাঁচ প্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন নিনা আহমেদ। এই প্রাইমারিতে জয়ী প্রার্থী আগামী নভেম্বরে অনুষ্ঠিত গভর্নর পদে চূড়ান্ত নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার লেফটেন্যান্ট গর্ভনর পদে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী নির্বাচনে সবার মনযোগ ছিল। এবার দলটির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর মাইক স্ট্যাক কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন। এই নির্বাচনে হেরে যাওয়ার পর প্রথম গর্ভনর হিসেবে পুনর্নির্বাচনে দলের মনোনয়ন থেকে বাদ পড়লেন মাইক স্ট্যাক। 

মোলিকুলার জীববিজ্ঞানি ও উদ্যোক্তা বাংলাদেশি অভিবাসী নিনা আহমেদ গত বছর পর্যন্ত ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা পরিষদে এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক দ্বীপপুঞ্জ নিয়ে কাজ করেছেন তিনি। নিনা দাবি করে থাকেন, একজন শিশু হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করার ঘটনা তার ওপর গভীর প্রভাব ফেলেছে। নিনার প্রচারণা শিবির জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও ফেটারম্যানকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছিলেন।

বিশেষজ্ঞরা মনে করেন, নিনা আহমেদ অনেক ভাল প্রচারণা চালিয়েছেন। আর তাই দলের প্রাইমারি নির্বাচনে হেরে গেলেও পেনসিলভেনিয়ার রাজনীতিতে তার শক্তিশালী ভবিষ্যত রয়েছে। প্রাইমারিতে জয়ী হলে প্রথম বাংলাদেশি-আমেরিকান ও প্রথম মুসলমান প্রার্থী হিসেবে সর্বোচ্চ এই লড়াইয়ে অংশ নেওয়া ব্যক্তি হতেন নিনা।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম