আস্থাভোটে 'অনাস্থা' কর্নাটকের মুখ্যমন্ত্রীর, আগেই পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৮, ১৮:৩৯আপডেট : ১৯ মে ২০১৮, ১৯:০০
image

হার নিশ্চিত জেনেই সম্ভবত আস্থা ভোটেই গেলেন না বিজেপি-শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। পদত্যাগের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ বিকেলেই আস্থা ভোট হওয়ার কথা ছিল। সকাল থেকেই এ নিয়ে চলছিল টানটান উত্তেজনা। তবে শপথ গ্রহণের দু্ই দিনের মাথায় ইয়েদুরাপ্পাকে পদত্যাগ করতে হলো। বিধানসভার অধিবেশন শুরুর আগেও বিজেপি দাবি করছিল ১১২ জন বিধায়কের সমর্থন তারা নিশ্চিত করতে পেরেছে।তবে সর্বোচ্চ আদালতের নির্দেশনায় এই দাবি ভেস্তে যায়।
আস্থাভোটে 'অনাস্থা' কর্নাটকের মুখ্যমন্ত্রীর, আগেই  পদত্যাগ

১২ মে কর্নাটকে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। ১৫ মে নির্বাচন কমিশন  ফল ঘোষণা করে। ১০৪ আসন পেয়ে একক বৃহত্তম দল হিসাবে কর্নাটকে আত্মপ্রকাশ করে বিজেপি। কংগ্রেস পায় ৭৮ আসন এবং জিডি (এস) ৩৭। সরকার গড়তে বিজেপি এবং কংগ্রেস উভয়েরই জেডি (এস)-র সঙ্গে জোট করার প্রয়োজন ছিল। ১৬ মে বিজেপিকে ডেকে পাঠান কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালা। পরদিন বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী বি এস ইয়েদুরাপ্পাকে শপথ নিতে বলেন। রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কংগ্রেস। সর্বোচ্চ আদালতে ১৬-১৭ মে মধ্যরাতে শুনানি চলে। শুনানির শেষ দিনে রাত ২টা ১১ মিনিটে শুনানি শুরু হয়। ইয়েদুরাপ্পার শপথ গ্রহণে কোনও স্থগিতাদেশ আসেনি সেদিন। এদিন সকাল ৯টায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ইয়েদুরাপ্পা। 

সর্বোচ্চ আদালত শপথে স্থগিতাদেশ না দিলেও ১৯ মে-র মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ইয়েদুরাপ্পাকে, নির্দেশ দেয় শীর্ষ আদালত। একইসঙ্গে ১৯ মে আস্থাভোটের লাইভ সম্প্রচার করারও নির্দেশনা দেওয়া হয়। তবে সেই আস্থাভোট শুরুর আগেই ভারতীয় সংবাদমাধ্যমে ইয়েদুরাপ্পার পদত্যাগের খবর আসে। তিনি বলেন, ‘‘আস্থাভোটে যাব না, আমি ইস্তফা দিচ্ছি।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম