‘উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা থেকে সরে আসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৮, ২৩:৪৭আপডেট : ২৩ মে ২০১৮, ২৩:৫১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য বৈঠকে ভালো ফল না এলে আলোচনা থেকে সরে যেতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মাইক পম্পেও শুনানিতে দেওয়া লিখিত বক্তব্যে মাইক পম্পেও বলেন, কোরীয় উপদ্বীপে পূর্ণাঙ্গ, যাচাইযোগ্য অপারমাণবিকীকরণের পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের অঙ্গীকার পরিবর্তন হবে না। বাজে চুক্তি সম্পাদন করা কোনও বিকল্প নয়। আলোচনার টেবিলে যদি যথার্থ চুক্তি না আসে তাহলে আমরা সম্মানজনকভাবে সেখান থেকে বেরিয়ে আসবো।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠকের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মাইক পম্পেও বলেন, আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন। তবে সেখানে কে বা কারা উপস্থিত থাকবেন, তাদের সংখ্যা কত হবে সে ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং ‍উনের সঙ্গে নির্ধারিত বৈঠক নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আলোচনার জন্য উত্তর কোরিয়াকে অবশ্যই শর্ত পূরণ করতে হবে। তা না হলে বৈঠক আরও পেছানো হতে পারে। অন্যদিকে উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু অস্ত্র ত্যাগ করতে জোর দিলে তারা বৈঠক বাতিল করবে।

ট্রাম্প বলেন, এই মাসে দ্বিতীবার চীন সফরের পর থেকেই কিম জং উনের আচরণ বদলে গেছে।

গত এপ্রিলে দুই কোরিয়ার নেতাদের মধ্যে এক ঐতিহাসিক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার জেরে দক্ষিণের সঙ্গে গত ১৬ মে’র শীর্ষ পর্যায়ের সংলাপ স্থগিত করে পিয়ংইয়ং। দেশটির দাবি, এই সামরিক মহড়া বিভক্ত কোরীয় উপদ্বীপের উষ্ণ সম্পর্কের জন্য হুমকি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম