মস্কো বিশ্ববিদ্যালয়ে ফ্যানজোন তৈরির বিরোধিতা শিক্ষার্থীদের

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৮, ১৫:৫১আপডেট : ২৪ মে ২০১৮, ১৬:০৪

বিশ্ব যখন ফুটবল উন্মাদনায় ব্যস্ত, তখন খোদ আয়োজক দেশ রাশিয়াতেই দেখা গেছে বিরোধিতার ঘটনা। মস্কো স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমে এসেছে রাজপথে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে স্থাপন করা ‘ফ্যানজোন’ সরিয়ে নিতে হবে। কারণ এতে করে অনেক আওয়াজ আসবে বিশ্ববিদ্যালয়ে।

মস্কো বিশ্ববিদ্যালয়ে ফ্যানজোন তৈরির বিরোধিতা শিক্ষার্থীদের আগামী জুনেই শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। আয়োজনে ত্রুটি রাখতে চায় না স্বাগতিক দেশ রাশিয়া। সে লক্ষ্যেই মস্কো স্টেট ইউনিভার্সিটি তৈরি করেছিল একটি ফ্যানজোন। এখান থেকেই সরাসরি খেলা দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়নি সংশ্লিষ্টরা। এর প্রতিবাদে একটি গ্রুপ পাতা ও গাছের ডাল নিয়ে প্রতিবাদ জানায়। ওই ফ্যানজোন তৈরিতে কেটে ফেলতে হয়েছিল গাছগুলো।

এর আগে গত ২৮ এপ্রিল এই সিদ্ধান্তের প্রতিবাদে একটি মানববন্ধনও করে তারা।  প্রায় ১৫০ শিক্ষার্থী অংশ নেয় সেখানে। আন্দোলনকারীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের মূল ভবন থেকে মাত্র ৩০০ মিটার দূরেই ওই ফ্যান জোন করা হচ্ছে। সেখানে সৃষ্ট আওয়াজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা ক্ষতিগ্রস্ত হবে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম