কানাডায় ভারতীয় রেস্টুরেন্টে বোমা হামলা, আহত ১৫

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৮, ১৩:০১আপডেট : ২৫ মে ২০১৮, ১৪:১৩

কানাডার টরোন্টোতে একটি ভারতীয় রেস্টুরেন্টে বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুইজন অজ্ঞাত ব্যক্তি এসে এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কানাডায় ভারতীয় রেস্টুরেন্টে বোমা হামলা, আহত ১৫ স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে ভারতীয় বম্বে ভেল নামে ওই রেস্টুরেন্টে হামলা হয়। আহত ১৫ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর।

এখনও কেউ এর দায়ভার স্বীকার করেনি। পুলিশ জানায়, হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি।

পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে ওই দুই হামলাকারীর ছবি সংগ্রহ করে প্রকাশ করেছে। ছড়িয়ে দেওয়া হয়েছে টুইটারে।

কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি জানায়, এখন ঘটনাস্থলে অনেক পুলিশ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে।

এক মাস আগেই টরোন্টোতে গাড়ি হামলায় ১০ জন নিহতের ঘটনা ঘটেছিল। 

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম