৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফুসফুসের জটিলতায় সেখানে চিকিৎসাধীন থাকার পর সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মাহমুদ আব্বাস ধূমপান করেন। গত ২০ মে তিনি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছিলেন যে কানের অপাশেন করতে ভর্তি হয়েছেন তিনি। পরে জানানো হয়, তার নিউমোনিয়া হয়েছে। সেটারই চিকিৎসা চলছে।
হাসপাতালে থেকে ছাড়া পেয়ে মাহমুদ আব্বাস বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আমি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছি। কালই আমি কাজে ফিরবো।’
গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেয়ার আগেও একবার অসুস্থ হয়ে পড়েঠিলেন ৮২ বছর বয়সী এই নেতা। সে সময় তাকে হাসপাতালে নেওয়া হয়।
পশ্চিমা সমর্থিত এই প্রেসিডেন্ট বেশ কয়েকবার শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছিলেন। তবে সফল আলোচনা এখনও হয়নি।








