৪ বছর পর নিখোঁজ মালয়েশীয় বিমানের উদ্ধার অভিযানের সমাপ্তি

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৮, ১৭:১৬আপডেট : ২৯ মে ২০১৮, ১৭:২১

চার বছরের অভিযানের পর নিখোঁজ মালয়েশীয় বিমান ‍উদ্ধারের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রতিষ্ঠান ওশেয়ান ইনফিনিটি দক্ষিণ ভারতীয় সাগরে এই অভিযান পরিচালনা করছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

৪ বছর পর নিখোঁজ মালয়েশীয় বিমানের উদ্ধার অভিযানের সমাপ্তি প্রতিবেদনে বলা হয়, বেসরকারিভাবে পরিচালিত এই অভিযানেও কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের এখন  আর অভিযান চালানোর কোনও পরিকল্পনাও নেই

২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২০১৪ সালের মার্চে মালয়েশীয় বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ধারণা করা হয়, বিমানটি হয়তো ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিধ্বস্ত হয়েছে। বিমানটির পরিণতি সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনও তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন দ্বীপ এলাকায় মাঝে মাঝেই সম্ভাব্য ধ্বংসাবশেষ প্রাপ্তির খবর বিশেষজ্ঞদের আশাবাদী করে তুলেছিল। এ পর্যন্ত বিমানটির সম্ভাব্য ২০টি ধ্বংসাবশেষের সাতটি খণ্ড উদ্ধার করা সম্ভব হয়েছে।

এরপর ২০১৭ সালের জানুয়ারিতে অভিযান স্থগিত করা হয়। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীনের পক্ষ থেকে সম্মিলিতভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর বেসরকারিভাবে অভিযান চলে। সেটারও সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়, উদ্ধারের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল উদ্ধারকারী দল।

উদ্ধার অভিযান সমাপ্ত হওয়ায়  নিখোঁদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রেস নাথান সামে একজনের মা ছিলেন ওই বিমানে। কিন্তু মায়ের কোনও খোঁজ জানেন না গ্রেস। তিনি বলেন, ‘অনেকে হয়তো মনে করতে পারে আমরা বেশি করছি। কিন্তু চার বছর হয়ে গেছে। আমাদের মনে রাখা উচিত বিষয়টি। এখনই ইতিহাস বানিয়ে ফেললে হবে না।’

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম